খেলা

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ হয়ে বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়াম ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

ম্যাচ শুরুর আগেই আলোচনায় ছিল যুক্তরাষ্ট্র দল, বিশেষ করে নিষেধাজ্ঞা থাকা এক খেলোয়াড়কে ঘিরে নানা বিতর্ক বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়। তবে সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে তারা।

অন্যদিকে বেলজিয়াম ছিল আত্মবিশ্বাসী ও সংগঠিত। প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে ধারাবাহিক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে তারা। মার্কিন দলের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে সহজেই গোল আদায় করে নেয় ইউরোপীয় দলটি।

বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলারে দুটি গোল করেন। এছাড়া হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল যোগ করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে একমাত্র গোলটি আসে মালিক টিলম্যানের কাছ থেকে, যা কিছু সময়ের জন্য ম্যাচে সমতা ফিরিয়েছিল।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বেলজিয়াম। অষ্টম মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। এরপর প্রথমার্ধে টিলম্যানের ফ্রি-কিকে সমতা ফিরলেও বিরতির পর দ্রুতই আবার এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষকের ভুলে তৃতীয় গোল হজম করে যুক্তরাষ্ট্র, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

যোগ করা সময়ে বদলি খেলোয়াড় হিসেবে নেমে লুকাকু চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে শেষ আটে স্পেনের বিপক্ষে মুখোমুখি হবে বেলজিয়াম। ওই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই হার বড় হতাশার। টানা কয়েকটি জয় নিয়ে ভালো অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত তারা কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি বেলজিয়ামের বিপক্ষে তাদের পরাজয়ের ধারাও অব্যাহত থাকল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা