জাতীয়

কমনওয়েলথের প্রাক নির্বাচনী দল ঢাকায় আসছে 

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে কমনওয়েলথ সেক্রেটারিয়েটরের প্রাক নির্বাচনী দল নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছে।

আরও পড়ুন: সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ নয়

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ বিষয়ে বলেন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ইলেক্টোরাল সাপোর্ট সেকশন, গভর্নেন্স অ্যান্ড পিস ডাইরেক্টরেট বিভাগের প্রধান লিনফোর্ড এন্ড্রুস আমাকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর কথা তারা বলেছেন। আমরা তাদের সাধুবাধ জানিয়েছি। তারা নির্বাচনের আগের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। আশা করি, নির্বাচনের সময়েও তারা পর্যবেক্ষক দল পাঠাবে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষকরা আসার আগ্রহ প্রকাশ করছে। এটা খুব ইতিবাচক। আমরাও চাই বিভিন্ন সংস্থা নির্বাচন মনিটর করুক। এটাতে নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করা। এর জন্য যা করণীয় আমরা সেই কাজগুলোই করছি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা