ছবি: সংগৃহীত
জাতীয়

রোববার থেকে মেট্রোরেলে নতুন সূচি

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ নভেম্বর এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধনের পর রোববার (৫ নভেম্বর) থেকে সকাল সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: টাকা-পে’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুধবার (১ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সম্মেলন কক্ষে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

পরিচালক বলেন, আগামী ৫ নভেম্বর থেকে প্রতিদিন উত্তরা উত্তর থেকে সকাল সাড়ে ৭ টায় চলাচল শুরু করে রাত সাড়ে ৮ টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে মেট্রোরেল।

অপরদিকে মতিঝিল পর্যন্ত চলবে শুধু সকাল সাড়ে ৭ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত। বাকি সময় উত্তরা থেকে আগাওগাঁও পর্যন্ত চলাচল করবে।

আরও পড়ুন: অবরোধের দ্বিতীয় দিনে ফাঁকা গাবতলী

তিনি আরও জানান, শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন।

পরের দিন থেকে মেট্রোরেল চলাচল করবে। মেট্রোরেলের যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশটির উদ্বোধন করবেন।

সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণার সময় তিনি বলেন, আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আজও বায়ুদূষণে ঢাকা চতুর্থ

পরে গত ৯ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ছিল। সেটা ২৯ অক্টোবর চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়েছে। পেছানো হয়েছে, বিষয়টা তা না।

২০ অক্টোবর জানা যায়, ২৯ অক্টোবরও মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন হচ্ছে না। আগামী ৪ নভেম্বর এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: মিরপুরে আজও শ্রমিকদের অবরোধ

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হয়।

সরকার ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা