সংগৃহীত
জাতীয়

বাজার সম্প্রসারণে মানের গুরুত্ব সর্বাধিক

নিজস্ব প্রতিবেদক: পণ্য বা সেবার বাজার সম্প্রসারণে মানের গুরুত্ব সর্বাধিক। পণ্য উৎপাদন, বিপণন ও সেবা প্রদানসহ সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য এ কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে

শনিবার (১৪ অক্টোবর) ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা জানান।

রাষ্ট্রপতি জানান, বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা উৎপাদনের বিকল্প নেই। যেকোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় তথা বাজারজাতকরণের ক্ষেত্রে মান আস্থার প্রতীক হিসেবে কাজ করে।

আরও পড়ুন: বিসিএসে ৭১৬১ নারী কর্মকর্তা নিয়োগ

তিনি আরও বলেন, আমার বিশ্বাস দেশীয় শিল্পোদ্যোক্তা, আমদানিকারক-রপ্তানিকারকরা মানসম্মত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে অধিকতর মনোযোগী হবেন। জাতীয় মান সংস্থা হিসেবে পণ্য ও সেবার মান প্রণয়ন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে বিএসটিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মো. সাহাবুদ্দিন জানান , জনগণের আস্থা পূরণে বিএসটিআইকে আরও দক্ষ, স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমি আশা করছি, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই জনস্বার্থে পণ্য ও সেবার নির্ধারিত মান বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। এছাড়াও আমার বিশ্বাস জাতীয় ও বৈশ্বিক মান বজায় রেখে বিএসটিআই গুণগত পণ্য ও সেবা প্রদান করে দেশের অর্থনীতিকে গতিশীল করবে। সূত্র : বাসস

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা