জাতীয়

২৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে জেলাসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : সংলাপ নিয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার (১৩ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ এবং ২০ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে হামলায় ১২ সেনা নিহত

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন-
পুলিশ সদর দপ্তরের লায়লা ফেরদৌসীকে পুলিশ টেলিকমে, সিলেট এসএমপির ইয়াহিয়া আল মামুনকে সিলেটের জকিগঞ্জ সার্কেলে, ফরিদপুর সদর সার্কেলের সুমন রঞ্জন সরকারকে বগুড়ায়, সিআইডির মো. সালউদ্দীনকে ফরিদপুর সদর সার্কেলে, জামালপুর সদর সার্কেলের জাকির হোসেন সুমনকে পুলিশ সদর দপ্তরে, পিরোজপুর সদর সার্কেলের শেখ মো. ইয়াছিন আলীকে এপিবিএনে, র্যাবের মো. আলেপ উদ্দিনকে এসবিতে, মৌলভীবাজারের হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে নোয়াখালীর পিটিসিতে, চুয়াডাঙ্গার মো. আবু তারেককে নৌ পুলিশে।

এছাড়া নড়াইলের মো. রিয়াজুল ইসলামকে চুয়াডাঙ্গায়, এসবির মুর্শিদ জাহানকে আ্যন্টি টেরোরিজম ইউনিটে, দিনাজপুরের মো. হাসান মোস্তফা স্বপনকে লক্ষ্মীপুরে, পুলিশ সদর দপ্তরের কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার এএইসএম কামরুল ইসলামকে এপিবিএনে, আরএমপির মো. নূরে আলমকে পুলিশ সদর দপ্তরে, মেহেরপুর সদর সার্কেলের মো. আজমল হোসেনকে মৌলভীবাজার সদর সার্কেলে, পুলিশ সদর দপ্তরের শাহাদত হুসেন রাসেলকে শরীয়তপুরের নড়িয়া সার্কেলে, এসবির মো. মফিজুর রহমানকে খুলনা সি-সার্কেলে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাজী শাহনেওয়াজকে এসবিতে ও সিআইডির মো. আফজাল হোসেনকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে বদলি করা হয়েছে।

বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন-
মাদারীপুর শিবচর সার্কেলের আনিসুর রহমানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সার্কেলে, এপিবিএনের রব্বানী হোসেনকে মাদারীপুরের শিবচর সার্কেলে, কক্সবাজার এপিবিনের মো. ফারুক আহমেদকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে, গোপালগঞ্জ ক্রাইম আ্যন্ড অপ্সের মিজানুর রহমানকে ডিএমপিতে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের ইমরানুল ইসলামকে ডিএমপিতে ও ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. মিজানুর রহমানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা