জাতীয়

খুলনায় বেলজিয়ামের রানি

সান নিউজ ডেস্ক: বেলজিয়ামের রানি ম্যাথিলডে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) খুলনা সফরে আসছেন।

আরও পড়ুন: এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

এই সফরে রানি খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন এবং কালাবগীর ঝুলন্তপাড়া পরিদর্শন করে সেখানকার জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি ও মানুষের সংগ্রাম নিয়ে স্থানীদের সাথে কথা বলবেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস জানিয়েছেন,‘ সকাল ১১টায় হেলিকপ্টারে করে রানি দাকোপে আসবেন। প্রথমে সুতারখালী ইউপি কমপ্লেক্সে যাবেন। সেখান থেকে পরে নৌপথে সুতারখালী যাবেন। তার সঙ্গে জাতিসংঘের আরও ১৭ কর্মকর্তা থাকবেন। রানির সফরকে কেন্দ্র করে উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া একটি হেলিপ্যাড এবং স্পিডবোড প্রস্তুত রাখা হয়েছে।’

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

তিনি আরও বলেন, রানি ম্যাথিলডে উপজেলার ইউএনডিপির পানি শোধনাগার ও কালবগী এলাকার ঝুলন্তপাড়ায় বন্যা সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন করবেন।

রানির সফরের আগে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) একটি দল পানি শোধনাগার ও বন্যা প্রকল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেছে।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা