ছবি-সংগৃহীত
জাতীয়

৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

সান নিউজ ডেস্ক: ঢাকায় তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করছে বিতরণ সংস্থা তিতাস। সোমবার (১৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বিচ্ছিন্নকরণ অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন: ফারদিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাঁতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যা দীর্ঘদিন তাগিদ দেওয়ার পরও তারা পরিশোধ করছেন না।

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা দেখা দিয়েছে। উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প ও কলকারাখানা স্থবির হয়ে পড়েছে। এ সংকটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে আলোচনা হচ্ছে। অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চলছে।

আরও পড়ুন: রংপুরে ২ জনের মৃত্যুদণ্ড

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট তিতাস কর্মকর্তারা জানান, ৪২টি দলে ভাগ হয়ে তারা সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছেন। একদিনে সব সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে অভিযান দ্বিতীয় দিনে গড়াবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা