ঘূর্ণিঝড় সিত্রাং, ১৫ জনের মৃত্যু
জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং, ১৫ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ ভেঙে পড়ে, দেয়ালধসে এবং পানিতে ডুবে দেশের আট জেলায় অন্তত ১৫ জনের মৃত্যুর সংবাদ এসেছে। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যাও।

আরও পড়ুন : ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড় সিত্রাং বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করার সময় বাংলাদেশের ৮ জেলায় ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালিয়েছে। আর এসময় মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে।

উপকূলীয় অঞ্চল ও অন্যান্য জায়গা থেকে কুমিল্লা, নড়াইল, সিরাজগঞ্জ, ভোলা, বরগুনা ও গোপালগঞ্জের ইউএনবি সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন অনুসারে, সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে গাছ উপড়ে যাওয়ার কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। কারণ এসময় দেশে দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়।

সোমবার রাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় বাড়ির ওপর বিশাল গাছ পড়লে এক দম্পতি ও তাদের চার বছরের মেয়ের মৃত্যু হয়। ঘটনাটি ঘটার সময় তারা ঘুমিয়ে ছিলেন।

আরও পড়ুন : ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

জেলার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান মেহবুব বলেন, এ ঘটনায় নিজাম উদ্দিন, তার স্ত্রী শারমিন আক্তার সাথী ও তাদের মেয়ে নুসরাত আক্তার লিজা মারা যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি আরও বলেন, রাত ১০টার দিকে যখন এই ঘটনা ঘটে তখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার।

নড়াইলের লোহাগড়া উপজেলা কমপ্লেক্সে সোমবার বেলা ১১টার দিকে মাথায় গাছ পড়ে মর্জিনা বেগম নামে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যু

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বলেন, বাগেরহাটের মর্জিনা উপজেলার রাজপুর গ্রামে গৃহকর্মীর কাজ করতেন।

ঘটনার সময় তার ১১ বছরের ছেলে তার সাথে ছিল, তবে সে বেঁচে যায় বলে ওসি জানান।

সিরাজগঞ্জ সদর উপজেলায় সোমবার রাতে যমুনা নদীর এক খালে নৌকা ডুবে মা ও তার ছেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দিনভর বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ‘নিহতরা হলেন- পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) ও তার ছেলে আরাফাত রহমান (৫)।’

তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে আয়েশার স্বামী ও অপর দুই সন্তানকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে তারা একটি নৌকায় করে ওই খাল দিয়ে বাড়ি যাচ্ছিলেন। তখন খারাপ আবহাওয়ার মধ্যে সেটি ডুবে যায়।

ঘটনাস্থলেই আরাফাত মারা যায় এবং হাসপাতালে নেয়ার পর আয়শাকে মৃত ঘোষণা করা হয় বলে ওসি জানান।

আরও পড়ুন : তাণ্ডব চালিয়ে এলাকা ছাড়ল সিত্রাং

ভোলায় সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে গাছের নিচে চাপা পড়ে ও পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মফিজুল ইসলাম (৬০), দৌলতখান উপজেলার বিবি খাদিজা (২০), লালমোহন উপজেলার রাবেয়া (৩০) ও চরফ্যাশন উপজেলার মনির (৩০)।

সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে সোমবার রাতে নিজ বাড়িতে গাছ পড়ে মফিজুল এবং বিবি খাদিজাও গাছের নিচে চাপা পড়ে মারা যান। মনির মোটরসাইকেলে যাওয়ার সময় গাছের ডাল ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে রাবেয়া ডুবে যান।

আরও পড়ুন : রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে ইরান

বরগুনার সদর উপজেলার সোনাখালী গ্রামে বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে রাতের খাবার খেতে গিয়ে ১১০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, তিনি বাড়িতে একা ছিলেন এবং ঘটনাস্থলেই মারা যান।

এসময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় গাছের নিচে পিষ্ট হয়ে দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন পাটগাতী ইউনিয়নের রেজাউলের স্ত্রী শারমিন (২৫) ও বাঁশবাড়িয়া ইউনিয়নের হান্না তালুকদারের স্ত্রী রুমিসা (৬৫)।

আরও পড়ুন : ১২৯ কেজি গাঁজাসহ আটক ২

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, সোমবার রাতে ঝড়ের সময় পাঁচকাহনিয়া গ্রামে গাছ ভেঙ্গে পড়ে শারমিনের মৃত্যু হয় এবং ডুমুরিয়া গ্রামের বাড়িতে গাছের নিচে চাপা পড়ে রুমিসা মারা যান।

তিনি বলেন, তাদের পরিবারকে সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা, পুনর্বাসনের জন্য ৬ হাজার টাকা এবং টিন দেয়া হবে। সূত্র : ইউএনবি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা