বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট (ছবি: সংগৃহীত)
জাতীয়
ঈদযাত্রায় আগাম টিকিট

প্রথম দিনেই রেলের ওয়েবসাইট বিকল

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন অনলাইনে টিকিটপ্রত্যাশীরা।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে ঢুকে কোনো টিকিট কাটা যাচ্ছিল না। ওয়েবসাইটে একটি বার্তায় ধৈর্য ধরতে বলেছিল কর্তৃপক্ষ। এরপর সকাল সোয়া ৯টায় ওয়েবসাইট স্বাভাবিক হয়।

এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে এদিন সকাল ৮টা থেকে রাজধানীর পাঁচটি স্টেশনে শুরু হয় আগাম টিকিট বিক্রি। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রেলওয়ের কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, সরাসরি ছাড়াও একই সময়ে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রেলওয়ের ওয়েবসাইটে, তবে এ প্রক্রিয়া থমকে ছিল সকাল থেকে। টিকিট কেনার জন্য সকাল ৮টার পর ওয়েবসাইটে ঢুকলে সেখানে একটি বার্তা দেখা যাচ্ছিল।

আরও পড়ুন: ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে এক ঘণ্টারও বেশি সময় ধরে লেখা ছিল, ‘আপনি আমাদের কাছে খুবই মূল্যবান। মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করতে আমরা আপনাকে লাইনে রাখছি। ধৈর্য ধরার জন্য আপনাকে ধন্যবাদ।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা