পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ( ফাইল ছবি )
জাতীয়

উন্নয়নের প্রভাবেই দেশে যানজট

সান নিউজ ডেস্ক : উন্নয়নের প্রভাবেই সারাদেশে যানজট হয়। আমাদের এত প্রবৃদ্ধি যে, এর প্রভাব সব জায়গায় পড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন: ঢাকা কলেজে ঈদের ছুটি আজ থেকেই

তিনি বলেন, কারণ হলো বেশি গাড়ি-ঘোড়া রাস্তায় উঠেছে। এর কারণটা কী? কারণ হলো প্রবৃদ্ধি। কারণটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। শেখ হাসিনা সরকারের উন্নয়ন। আমাদের মেট্রোরেল যখন হয়ে যাবে, তখন যানজট অনেকটা কমে যাবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আবহমান কাল থেকেই ঈদের সময় ভিড় হয়। যখন মানুষ হেঁটে বাড়িতে যেত তখনও এরকম অবস্থা ছিল। যখন খেয়া পার হতো, তখনও এরকম ছিল। আমি ৪০ বছর আগে যখন চট্টগ্রামের ডিসি ছিলাম, তখন চার ঘণ্টায় যেতাম।

তিনি বলেন, তখন শীতলক্ষ্যা ও মেঘনা নদী দিয়ে দুটি ফেরি পার হয়ে যেতাম। এখন সেই জায়গায় স্মুথ রাস্তা থাকা সত্ত্বেও সময় বেশি লাগছে। ৪০ বছর আগে সরু রাস্তা দিয়ে যেতাম। আর এখন বিশাল সড়ক থাকার পরও তা সম্ভব হচ্ছে না। আসলে এর কারণটা কী?’

হাওর অঞ্চলে আর কোনো মাটির রাস্তা করা হবে না জানিয়ে তিনি বলেন, হাওরের ওপর দিয়ে এখন থেকে আমরা উড়াল সড়ক করব। বৃষ্টির পানিতে হাওরের ধান তলিয়ে যাওয়া নিয়মিত ঘটনা। আগে সরকার এগুলো দেখত না। কিন্তু ক্ষতি কমানোর জন্য সরকার এখন এগুলো দেখছে।

আরও পড়ুন: নিউমার্কেটে আবারও সংঘর্ষ শুরু

হাওরের বাঁধে দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্যক্তিগত দুর্নীতি আছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নেই। আবার ব্যক্তিগত দুর্নীতিকে সরকার দমন করছে।

এর আগে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং পরিকল্পনা কমিশনের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা