জাতীয়

ছুটির দিনে ফাঁকা শহরের পথঘাট

সান নিউজ ডেস্ক : মহান স্বাধীনতা দিবসের ছুটির কারণে পাল্টে গেছে রাজধানীর প্রধান প্রধান সড়কের চিত্র। শনিবার (২৬ মার্চ) সকাল থেকেই রিকশা ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কম চোখে পড়েছে ।

আরও পড়ুন: সৌদি তেলের ডিপোতে রকেট হামলা

যেখানে অন্যান্য দিনগুলোতে যানজনের কারণে একঘণ্টার রাস্তা কখনো কখনো দুই থেকে আড়াই ঘণ্টাও লেগে গেছে। করোনাভাইরাসের সংক্রমণ কমে আসা বেশ কিছুদিন ধরে জনজীবন স্বাভাবিক হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করেছে মনে করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় যানজটের মাত্রা যেন চরমে।

কিন্তু আজ (শনিবার) দেখা গেল ভিন্ন চিত্র রাস্তায় যানবাহনের আনাগোনা কম। ব্যস্ততা নিয়ে ছুটে চলা জনস্রোত নেই। সবখানেই অনেকটাই ঢিলেঢালাভাব। ফুটপাত-বাসে মানুষের গাদাগাদি-চাপাচাপি, পথে পথে জটলা নেই। দুই দিনের ছুটিতে কংক্রিটের এ নগরীর রাজপথ এখন অনেকটাই ফাঁকা।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটে ছুটে চলা হাজারো মানুষের কোলাহল নেই। নেই যানজটে আটকে থাকা গণপরিবহনের চিত্র। বেশিরভাগ সড়কে রিলাক্স মুডে দেখা যায় যানজট নিয়ন্ত্রণে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের।

রাস্তায় স্বল্পসংখ্যক যানবাহন দ্রুতবেগে গন্তব্য ছুটতে দেখা যায়। রাজধানীর প্রাণকেন্দ্র সচিবালয়, গুলিস্তান, পুরানা পল্টন ও প্রেস ক্লাব এলাকা যেখানে প্রতিদিন যানজট লেগেই থাকে সেখানে অনেকটাই সুনসান নিরবতা বিরাজ করছে।

আরও পড়ুন: চলচ্চিত্রে দিতে এসেছি

অন্যান্য বছর সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশেষ করে টিএসসি এলাকা অসংখ্য মানুষের উপস্থিতিতে সরগরম থাকলেও শনিবার দুপুর নাগাদ তেমন উপস্থিতি দেখা যায়নি। অন্যান্য বছরের মতো মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণও বাজতে দেখা যায়নি। সরকারি ছুটির কারণে প্রায় সব মার্কেট, বিপণিবিতান, শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়।

ছুটির দিনে তরুণ-তরুণীদের রিকশা ও মোটরসাইকেলযোগে ঘুরে বেড়াতে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের রাস্তায় কেউ কেউ শাড়ি পড়ে ফুল মাথায় দিয়ে ঘুরে বেড়োতে দেখা গেছে। রাস্তার চারপাশে সারি সারি সবুজ বৃক্ষরাজি। প্রচণ্ড রোদেও এখানে খানিকটা শান্তি মেলে।

আরও পড়ুন: সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়া হবে

কাওরান বাজার এলাকায় বেসরকারি চাকরিজীবী রাজধানীর মিরপুরের বাসিন্দা আহমেদ শাহেদ বলেন, অন্যান্য দিন ভোরে ওঠে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়। যানজটের কারণে প্রায়দিনই সময়মতো অফিসে যায় না। কিন্তু আজ মাত্র ১৬ মিনিটে চলে এসেছি। আহারে ঢাকা শহরে সারা বছর যদি এমনভাবে চলাচল করা সম্ভব হতো, কতইনা ভালো হতো।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা