জাতীয়

র‌্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সান নিউজ ডেস্ক : শনিবার (২৬ মার্চ) দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্যে গঠিত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে র‌্যাব আত্মপ্রকাশ করে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায়।

আরও পড়ুন: লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে

এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ মার্চ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই দিনটিকে রেইজিং ডে হিসাবে পালন করে আসছে বাহিনীটি। বর্তমানে এর মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রতিষ্ঠার পর থেকে সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও স্ব স্ব এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে র‌্যাব। ওই বছরের ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠানে রমনা বটমূলে নিরাপত্তা দেয় এবং একই বছরের ২১ জুন পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে। বর্তমানে সারা দেশে র‌্যাবের ব্যাটালিয়ন সংখ্যা ১৫টি।

প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক নির্মূলে বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া বিশেষ দিনগুলোতেও তারা নিরাপত্তার দায়িত্ব পালন করে। ২৬ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী হলেও র‌্যাব মূলত তাদের অনুষ্ঠান উদযাপন করবে ২৮ মার্চ। র‌্যাব সদর দপ্তরের শহিদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে ওইদিন সকালে অনুষ্ঠান উদযাপন করা হবে।

আরও পড়ুন: স্টার লাইন কারখানার আগুন নিয়ন্ত্রণে

এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমরা বন্ধুর মতো সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমাদের প্রধান উদ্দেশ্য এ দেশকে জঙ্গিমুক্ত করা। সেই সঙ্গে দেশ থেকে মাদক, অস্ত্রকারবারি ও সন্ত্রাস মুক্ত করা। এ উদ্দেশ্য নিয়ে আমরা সচেষ্টভাবে কাজ করে যাচ্ছি। আমাদের বেশকিছু ঈর্ষণীয় সাফল্য রয়েছে। যার মধ্যে একটি দস্যুমুক্ত সুন্দরবন।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সাহসের সঙ্গে এগিয়ে চলছে অকুতোভয় র‌্যাব ফোর্সেস। প্রতিষ্ঠার পর থেকে দেশপ্রেমে বলিয়ান হয়ে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, দুর্ধর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের মধ্য দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যাতে সাধারণ জনগণ মানুষের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করতে বিগত দেড় যুগের মতো ভবিষ্যতেও দেশ ও দেশের জনগণের মানবাধিকার রক্ষায় প্রতিটি পদক্ষেপ সততা ও সাহসের সঙ্গে গ্রহণে র‌্যাব বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন কমান্ডার খন্দকার আল মঈন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা