জাতীয়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার (৩১ জানুয়ারি) সকালে পঞ্চগড়ে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বাড়লে শীতের তীব্রতা কিছুটা কমবে। দু-দিন পর বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়, ৬ ডিগ্রি সেলসিয়াস। এবারের শীতে এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

আরও পড়ুন: চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

তিনি বলেন, এখন তাপমাত্রা ক্রমাগত বাড়বে। শৈত্যপ্রবাহের আওতা কমে যেতে পারে। তবে এখনই শৈত্যপ্রবাহ পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা নেই।

আফরোজা সুলতানা আরও বলেন, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পর তাপমাত্রা আবার কমতে পারে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা