জাতীয়

সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে 

নিজস্ব প্রতিবেদক: সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে। সড়কে পরিবহণ শ্রমিকরা যাত্রীদের সাথে যে আচরণ করছে তা মেনে নেয়া যায় না। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার অযুহাতে সড়ক পরিবহণ কতৃপক্ষ বাস ভাড়া যতটুকু বাড়িয়েছে শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে তারচেয়েও বেশি। এতে প্রতিদিন বাসে চড়ে গন্তব্যে যেতে হেনস্তা হচ্ছেন সাধারণ যাত্রীরা, প্রতিবাদ করলে সইতে হয় অবর্ননীয় নির্যাতন। আবার ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে পুরো ভাড়াই, ছাত্রী ও নারীদের সাথে অশালীন আচরণ করছে শ্রমিকরা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, গেলো ৩ নভেম্বর রাত থেকে ডিজেলে ও কোরোসিনের দাম লিটার প্রতি ১৫টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। সাথে সাথে বিনা নোটিশে পরিবহণ ধর্মঘটের মাধ্যমে কোটি কোটি যাত্রীকে হয়রানি করছে সড়ক পরিবহণ মালিক ও শ্রমিকরা। অথচ, বিনা নোটিশে ধর্মঘট ডাকার অধিকার কারো নেই। এরপর সরকারের সাথে আলোচনার মাধ্যমে বাড়িয়ে দেয়া হয় পরিবহণের ভাড়া। বিষয়টিকে সাধারণ মানুষের অনেকে সাজানো নাটক বলে ক্ষোভ প্রকাশ করছেন। তারপরও মরার উপর খাঁড়ার ঘাঁ হিসেবে সরকারিভাবে যেটুকু ভাড়া বাড়ানো হয়েছে, শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে তার কয়েকগুন বেশি।

তিনি আরও বলেন, আবার ছাত্রদের কাছ থেকে অর্ধেকের স্থলে জোর করে আদায় করা হচ্ছে পুরো ভাড়াই। অন্যদিকে, বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে, কিন্তু সরকারের তেলের দাম কমানোর কোন চিন্তা আছে বলে মনে হয় না। আবার তেলের দাম বাড়ার সাথে সাথে পরিবহণ ব্যয় বাড়ার অযুহাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। একারণে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে, তাই তেলের দাম কমাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। পাশাপাশি গণপরিবহণের ভাড়া নিয়ে সড়কের নৈরাজ্য কমাতে হবে। এছাড়া ছাত্রদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা