জাতীয়

হাজারীবাগে প্রাইভেটকার চালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরাতন ধানমন্ডিতে মনির মোল্লা (৪৫) নামের প্রাইভেট চালক পারিবারিক কলহে চতুর্থ স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় হাজারীবাগ পুরাতন ধানমন্ডি ১৯ নং মধুবাজার পাম্পের গলির একটি বস্তির ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। মৃত মনির পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আমতলা গামছাকাটি গ্রামের মজিদ মোল্লার ছেলে।

মনির মোল্লার স্ত্রী শিল্পী বেগম জানান, দুই বৎসর পূর্বে সম্পর্কের মাধ্যমে আমাদের বিবাহ হয় এটা আমার দ্বিতীয় স্বামী। আর মনির এর আগেও তিনটি বিবাহ করেছিলেন। আমি তার চতুর্থ স্ত্রী।

তিনি আরও জানান, তার স্বামী অতিরিক্ত নেশা করত গত সপ্তাহে তার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পড়ে রাগ করে বাসা থেকে চলে গিয়েছিল গত রাতেও অতিরিক্ত মদ খেয়ে বাসায় আসেন। সকালে ঘুম থেকে উঠে আমি বাসা বাড়িতে কাজে বের হই আমাকে সেখানে সে এগিয়ে দিয়ে বাসায় আসে। পরে কাজ থেকে ফিরে বাসায় এসে দেখি রুমের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও তারপর সাড়াশব্দ পাচ্ছি না।

ঘরের রুমের ফাঁকা দিয়ে দেখি বাঁশের সিলিং এর সাথে আমার ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা