ছবি: সংগৃহীত
জাতীয়

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে সাদ্দাম মার্কেটের সামনে পিকআপের ধাক্কায় দুই পথচারী আহত হয়েছেন। তারা হলেন- মো. জসিম (৫০) ও মো. শাহআলম (৬৫)।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা আহত দুজনকে গুরুতর অবস্থায় রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে শাহআলমকে প্রাথমিক চিকিৎসা শেষে আইসিইউর জন্য অনত্র নেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার বরাদ দিয়ে তিনি বলেন, এ ঘটনায় ঘাতক পিক-আপটিকে জব্দ করা হয়েছে। আহত জসিম মেঘনা পরিবহনের চালক। তার বাসা নারায়ণগঞ্জের পাগলা নুরবাগে।

শাহআলমের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে। ঢাকায় সাদ্দাম মার্কেটের পাশেই থাকেন। তিনি রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা