জাতীয়

প্রাথমিকের ক্লাস রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হবে। শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ২ শ্রেণির ক্লাস নেওয়ার রুটিন তৈরি করেছে শিক্ষা অধিদপ্তর। সকাল সাড়ে ৯টা থেকে প্রথমিক বিদ্যালয়ে ক্লাশ শুরু হবে। শ্রেণি শিক্ষক ক্লাসে প্রথম ১০ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবহিত করবেন। এরপর ৯টা ৪০ মিনিটে পাঠদান শুরু হবে। পাঁচ মিনিট পরপর পর্যায়ক্রমে দিনে তিনটি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে। শ্রেণি কার্যক্রম চলবে প্রতিদিন তিন ঘণ্টা। দিনের শ্রেণি কার্যক্রম শেষ হবে প্রতিদিন বেলা ১২টা ৫ মিনিটে।

১২ সেপ্টেম্বর প্রথম দিন রবিবার পঞ্চম শ্রেণির গণিত ক্লাস ৯টা ৪০ মিনিটে শুরু হবে। তার আগে সকাল ৯টা ৩০ থেকে ৯ টা ৪০ পর্যন্ত কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবগিত করবেন শ্রেণি শিক্ষক। গণিত ক্লাস ১০টা ২৫ মিনিটে শেষ হবে। ৫ মিনিট পর পঞ্চম শ্রেণির বাংলা ক্লাস সকাল ১০টা ৩০ শুরু হয়ে চলবে সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত। ৫ মিনিট পর দিনের শেষ ক্লাস ১১টা ২০ মিনিটে শুরু হয়ে চলবে ১২টা ৫ মিনিট পর্যন্ত। এ দিন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হবে।

প্রাথমিকের শ্রেণি পাঠদানের রুটিন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন।

সান নিউজে পাঠকদের জন্য ক্লাস রুটিনের ছবি দেয়া হল-

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা