জাতীয়

করোনা মোকাবিলায় জাতীয় পরামর্শক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলায় 'বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল'এর সভাপতি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার।

১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এই কমিটি গঠন করে শনিবার (১৮ এপ্রিল) আদেশ জারি করে স্বাস্থ্য সেবা বিভাগ।

কমিটিকে কোভিড-১৯ প্রতিরোধ এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে সরকারকে পরামর্শ দিতে বলা হয়েছে।

এছাড়া যেসব চিকিৎসক স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ এবং স্বাস্থ্যসেবা দানকারী চিকিৎসকসহ অন্যদের উৎসাহ দিতে কী কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়েও সরকারকে পরামর্শ দিতে বলা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়েও এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। এর বাইরে গত ২৮ মার্চ আটজন জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে সরকার যে কমিটি করেছে সেই কমিটি এবং নতুন কমিটি প্রয়োজনবোধে যে কোনো কমিটির এক বা একাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় করতে পারবেন। নতুন কমিটি চাইলে নতুন সদস্য নিতে পারবে।

এই কমিটির সদস্য সচিব করা হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শায়লা খাতুনকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান ও প্রাক্তন উপাচার্য অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সনালও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অবসটেট্ররিকেল অ্যান্ড গাইনোকলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশর প্রাক্তন সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম, আইসিডিডিআর’বি এর মেটারনাল অ্যান্ড চাইল্ড রিসার্চ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ডা শামস এল আরেফিন এবং জ্যেষ্ঠ এনেসথিওলজিস্ট অধ্যাপক খলিলুর রহমানও এই কমিটির সদস্য।

অন্যদের মধ্যে জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়েলজি ও ইমিউনোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক হুমায়ন সাত্তার, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মো. গোলাম মোস্তফা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিটিটের প্রাক্তন পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিটিউট ও হাসপাতালের অধ্যাপক মো. আব্দুল মোহিতকে কমিটির সদস্য করা হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ৪২ দিন পর এই কমিটি করল সরকার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা