জাতীয়

তাপপ্রবাহ অব্যাহত থাকবে, ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রির রেকর্ড স্পর্শ করতে পারে বলে পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বুধবার বিকালে আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভীন গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, বুধবার বিকেল ৩টা পর্যন্ত যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৬ ডিগ্রি এবং ঢাকায় রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসয়াস।

আগের দিন মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি। যা তীব্র তাপপ্রবাহ। রাজশাহী, পাবনা, বগুড়া ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া ঢাকা বিভাগের সব জায়গা, বরিশাল বিভাগের সব জায়গা এবং খুলনা বিভাগের কয়েকটা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

আবহাওয়া অধিদপ্তর ১৯৪১ সাল থেকে তাপমাত্রার ধারণ করছে। সে অনুযায়ী ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর পর ২০১৪ সালের ২৪ এপ্রিল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া পাঁচ দশকের রেকর্ড ভেঙে ২০১৪ সালের ২৪ এপ্রিল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকায় তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস।

২০২১ সালে তাপমাত্রা পূর্বের রেকর্ড স্পর্শ করার সম্ভাবনা রয়েছে কি না ঢাকা টাইমসের এমন এক প্রশ্নের জবাবে কাওসার পারভীন বলেন, এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক টানা এত দিন বৃষ্টিপাত কম থাকায় এবং এক নাগারে এত দিন তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে রেকর্ডের কাছাকাছি তাপমাত্রা বাড়তে পারে। সিলেট এবং চট্টগ্রামের কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে সেটার পরিমাণও কম। কিন্তু এখনকার যে তাপপ্রবাহ গত কয়েক বছরের মধ্যে অত্যাধিক বেশি।

দেশে বৃষ্টিপাতের অবস্থা

চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কয়েক জায়গায় আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভীন। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

কাওসার পারভীন বলেন, মার্চ, এপ্রিল, মে এই তিন মাস প্রি-মুসনুন। এসময় অল্প বৃষ্টি হলেও ঝড় বৃষ্টি হয়। কিন্তু এবার চিত্র ভিন্ন। ঢাকাতে তেমন বৃষ্টিপাত নেই। গত তিন চার বছরে এমনটা হয়নি।

দেশের বাতাসে জলীয় পাষ্পের পরিমাণ ৪০ থেকে ৬০ শতাংশ। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বৃষ্টির সম্ভাবনা থাকে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা