জাতীয়

তরুণদের ক্যারিয়ার গঠনে আ.লীগের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : তরুণদের কর্মদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে আওয়ামী লীগ। যার মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে তাদের সহায়তা করা হবে।

আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটি ও সেন্টারফর ফর রিসার্চ অ্যান্ড এডুকেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় অংশগ্রহণের জন্য career.albd.org এই ওয়েবসাইটে গিয়ে ৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এতে মফেস্বলের তরুণ-তরুণীরাও অংশগ্রহণ করতে পারবে।

শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা বলেন, কর্মশালায় ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে তরুণদের নিয়মিত নতুন নতুন পেশার সঙ্গে পরিচিত করানো হবে ও সে সব পেশার বিষয়ে দক্ষতা অর্জনের গাইডলাইন দেয়া হবে। একজন ব্যক্তি নিজের শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের সবলতা-দুর্বলতা চিহ্নিত করতে শিখবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণে সাহায্য করবে। এর মধ্য দিয়ে শিক্ষাজীবন শেষ করার আগেই প্রতিটি তরুণ-তরুণীর তাদের কর্মজীবনে প্রবেশের জন্য একটা ‘পরিপূর্ণ ক্যারিয়ার প্ল্যান’ পাবে বলে জানান তিনি।

এ বিষয়ে সিআরআইয়ের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, সিআরআই সব সময় তারুণ্যকে প্রাধান্য দিয়ে কাজ করে। এজন্যই এই প্রোগ্রামে আমাদের ওতপ্রোতভাবে যুক্ত হওয়া। প্রধানমন্ত্রীর দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। তিন দিন দিনব্যাপী এই কর্মশালা আয়োজনের মূল উদ্দেশ্য মফস্বলের তরুণ-তরুণীদের কর্মমুখী করে তোলা। তবে শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত অনলাইনের মধ্যদিয়ে এই কর্মশালা চলবে।

রেজিস্ট্রেশনের পর পূর্ণ তথ্য প্রদান, নিজের শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষার ধরন, কোনো বিশেষ ধরনের ক্যারিয়ারের প্রতি আগ্রহ প্রভৃতির ওপর ভিত্তি করে ব্যাচ তৈরি করা হবে বলে জানান তিনি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর ধাপে ধাপে অংশগ্রহণকারীদের মেসেজ, মেইল বা মোবাইলের মাধ্যমে কনফার্মেশন জানিয়ে দেয়া হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা