জাতীয়

টিএসসির নতুন নকশা উপস্থাপন 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সংস্কার নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের এ সভা অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদারসহ স্থাপত্য বিষয়ক কর্মকর্তারা অংশ নেয়। অপরদিকে, গণপূর্তের অতিরিক্ত প্রকৌশলীসহ একটি টিম অংশ নেয়।

সভাসূত্রে জানা গেছে, গণপূর্তের কর্মকর্তারা টিএসসির একটি নতুন নকশা উপস্থাপন করেন। যেখানে পুরো টিএসসিকে নতুনভাবে গড়ার পরিকল্পনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি বাদ দিয়ে নতুনভাবে বর্তমান টিএসসিকে সংস্কারের কথা বলে। কিছু অংশ থাকবে, আর কিছু অংশ বাদ যাবে।

এবিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, টিএসসি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের মতামত দেওয়া হয়েছে। তারা সেভাবে নকশা প্রণয়ন করবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা