জাতীয়

ঢামেক মর্গে আড়াই বছর মার্কিন নাগরিকের লাশের ব্যাখ্যা দিল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে দীর্ঘ আড়াই বছর পড়ে আছে মার্কিন নাগরিক রবার্ট বারকারের মরদেহ। শনিবার ২ জানুয়ারি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

রোববার সকালে (৩ জানুয়ারি) মার্কিন দূতাবাসের তথ্য অফিসার কারলা থমাস জানান, বিদেশে মার্কিন নাগরিকদের কল্যাণ ও সুরক্ষা দেওয়ার দায়িত্ব দূতাবাসের। বিভিন্ন দেশে অবস্থিত আমাদের দূতাবাস এবং কনসুলেটগুলোর আর বড় কোনও দায়িত্ব নেই।

তিনি জানান, আমরা তাদের ক্ষতির জন্য পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমরা মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষের তদন্তকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সব উপযুক্ত কনস্যুলার সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।

কারলা থমাস জানান, যখন কোনও মার্কিন নাগরিক বিদেশে মারা যায়, তখন পরিবার এবং বন্ধুবান্ধবকে উপযুক্ত কনস্যুলার সহায়তা দেওয়া দূতাবাসের দায়িত্ব। পরিস্থিতির ওপর নির্ভর করে মৃত্যু পরবর্তী আত্মীয়-স্বজনকে শনাক্ত এবং অবহিত করারও দায়িত্ব দূতাবাসের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে লাশ ফেরত দেওয়ার ব্যবস্থা করা, মৃত ব্যক্তি সম্পর্কিত তথ্য সরবরাহ করা, কনস্যুলার রিপোর্ট তৈরি করা এবং সেই ব্যক্তির ব্যক্তিগত প্রভাবগুলো বিষয়ে সহায়তা করা দূতাবাসের অন্যতম দায়িত্ব। এই কঠিন সময়ে রবার্ট বারকারের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তার পরিবারকে যথাযথ সহায়তা করার আশ্বাস দেন কারলা থমাস।

এদিকে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তৃতীয় পক্ষ বা সেচ্ছাসেবী সংগঠনগুলো সৎকারের দায়িত্ব নিতে পারে। প্রসঙ্গত, প্রায় আড়াই বছর ধরে ঢাকা মেডিকেলের মর্গের হিমাগারে পড়ে আছে মার্কিন নাগরিক রবার্ট বারকারের মরদেহ।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে বারবার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে দাবি রবার্টের স্ত্রী মাজেদা খাতুনের। এমনকি মার্কিন পরিবারের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছেন তিনি। এ বিষয়ে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান জানান, রবার্টের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দিতে থানা ও মার্কিন দূতাবাসে আবেদন করবেন তারা।

কোনও এক অদৃশ্য কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে পড়ে আছে মার্কিন নাগরিক রবার্ট মাইরোন বারকারের মরদেহ। ২০১৮ সালের ২৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে বিদেশি নাগরিক হওয়ায় এরপর থেকেই মর্গে রয়েছে রবার্টের মরদেহ।

রাজধানীর দক্ষিণখান এলাকার বাসিন্দা বেসরকারি হাসপাতালের সাবেক নার্স মাজেদা খাতুনের দাবি, ২০০৭ সালের সেপ্টেম্বরে তিন ছেলে ও এক মেয়ের জনক মার্কিন নাগরিক রবার্ট মাইরোন বারকারের সঙ্গে খ্রিষ্টধর্ম অনুযায়ী বিয়ে হয় তার। এরপর থেকে মাজেদার সঙ্গেই সংসার করতেন এই মার্কিনি। যিনি পেশায় একজন বিদেশি উন্নয়নকর্মী হলেও রবার্ট কোন এনজিওতে কাজ করতেন, তা জানাতে পারেননি স্ত্রী মাজেদা।

তিনি জানান, রবার্ট বারকারের মৃত্যুর পরই তার মার্কিন পরিবারের কাছে লাশ ফিরিয়ে দিতে দক্ষিণ-খান থানায় জিডি করার মাধ্যমে লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল মর্গে। এরপর মার্কিন এ্যাম্বাসি কিংবা রবার্টের মূল পরিবারের সঙ্গে যোগাযোগ করেও লাশ ফিরিয়ে দিতে ব্যর্থ হন মাজেদা।

মাজেদা খাতুন বলেন, তিন-চারবার যোগাযোগ করেছি। তাদের ফোন বন্ধ, সংযোগ পাওয়া যায় না। আমি আর কী করতে পারি বলুন? মূলত দূতাবাসের গাফিলতির কারণেই আমি লাশটি পাচ্ছি না। আমাকে লাশ বুঝিয়ে দেওয়া হোক। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলছেন, মার্কিন নাগরিকের মরদেহ হস্তান্তরের জন্য শিগগিরই তারা আবেদন করবেন।

তিনি বলেন, আমরা দূতাবাসকে চিঠি দেব। মার্কিন নাগরিকের লাশটি নিয়ে গেলে আমাদের জন্যও সুবিধা হয়। কিন্তু আমাকে আগে চিঠি দিতে হবে পুলিশের কাছে। দক্ষিণখান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও দিতে পারেননি এর সদুত্তর।

এ প্রসঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নাগরিকের মরদেহ হস্তান্তরের বিষয়ে জানতে হলে সংশ্লিষ্টদের কাছে ইমেইল করতে হবে। মেইলের মাধ্যমে যোগাযোগ করলে তারা উত্তর দেবেন বলে তিনি জানান।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা