জাতীয়

ইন্টিগ্রেটেড মাস্টারপ্লান ফর ঢাকা প্রণয়ন হচ্ছে : তাপস

নিজস্ব প্রতিবেদক : সকল সংস্থার মাস্টারপ্ল্যান সমন্বয় করে ইন্টিগ্রেটেড মাস্টারপ্লান ফর ঢাকা সিটি প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষিত ‘বিশ্ব নগর দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগর ভবন হতে জুম প্লাটফর্মের মাধ্যমে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ এর ঢাকা কেন্দ্র কর্তৃক আয়োজিত কারিগরি আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম কেন্দ্রিক মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। কিন্তু সেগুলো প্রকল্প কেন্দ্রিক। আমরা কোনটাই বাদ দিচ্ছি না। আমরা সবগুলোকে (সকল সংস্থার মাস্টারপ্ল্যানকে) সমন্বয় করে একটা “ইন্টিগ্রেটেড মাস্টারপ্লান ফর ঢাকা সিটি” প্রণয়ন করতে যাচ্ছি। সেটার মাধ্যমে আমরা আমাদের সেবাগুলো যেমনি নিশ্চিত করব তেমনি একটি আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারব।

এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এ বর্ণিত কর্পোরেশনের কার্যাবলী উল্লেখ করে বলেন, নগরের জনসাস্থ্য থেকে সরকারি সকল জলাধার নিয়ন্ত্রণ-পরিচালনা, বাজার নিয়ন্ত্রণ-পরিচালনা, বেওয়ারিশ ও গবাদি পশু নিয়ন্ত্রণ-ব্যবস্থাপনা, ইমারত নির্মাণ-নিয়ন্ত্রণ, ভূমি উন্নয়ন প্রকল্প প্রণয়ন, রাস্তার বাতি থেকে যানবাহন, অগ্নি নির্বাপণ, জননিরাপত্তা, বেসামরিক প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পার্ক, উদ্যান, খোলা জায়গা, নিম্নাঞ্চল এমনকি নগরীর উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন - সব কিছুই সিটি কর্পোরেশনের কার্যাবলীর আওতায় পরে।

কিন্তু দুঃখের সাথে বলতে হয়, একটি নগরের সকল কার্যক্রমকে একটি সমন্বিত জায়গায় আমরা আজ অবধি আনতে পারি নাই। সবকিছুই হচ্ছে বিভিন্ন প্রকল্প কেন্দ্রিক, বিভিন্ন সংস্থা কেন্দ্রিক। খণ্ড খণ্ড করে করা হচ্ছে। সেভাবে করতে গেলে আমরা কোনদিনও আশু লক্ষে পৌঁছাতে পারব না। একটি জায়গায় আমাদেরকে আগে আসতে হবে, কারা মূল দায়িত্ব পালন করবে আর তার সাথে অন্যরা কিভাবে সমন্বয় করবে। এটা না করা পর্যন্ত আমরা ঢাকা শহরকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কোনদিনও অগ্রগতি সাধন করতে পারব না।

এমআরটি (মাস রেপিড ট্রানজিট) বাস্তবায়নকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে তাপস আরও বলেন, এমআরটির মাধ্যমে আমরা একটি আধুনিক নগরীর পর্যায়ে চলে যাব।

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা শহরে জনসংখ্যার যে চাপ, তা আমরা কিভাবে বিন্যাস করব, নিয়ন্ত্রণ করব, সে বিষয়টা এখনো কেউ ভাবছে না। সে জায়গাটাও আমাদেরকে চিন্তা করতে হবে।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী খাইরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক প্রকৌশলী একেএম সাইফুল ইসলাম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ড. নীলোপল অদ্রি। নগর গবেষণা কেন্দ্র, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহম্মদ আলমগীর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা