সংগৃহীত ছবি
জাতীয়

ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সচেতন নারী ও পুরুষদের জন্য ত্বকের যত্ন ও সুরক্ষায় রাজধানীতে সুলভ মুল্যে মিলছে স্কিন কেয়ারের নানা পণ্য। ক্রেতা সাধারণের সুবিধার্থে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির লেভেল ২ তে যাত্রা শুরু করলো ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির নতুন একটি আউটলেট। এখান থেকে আগ্রহী ক্রেতারা তাদের ত্বকের সুরক্ষায় নানাবিধ পণ্য এখান থেকে সহজেই কিনতে পারবেন। জমকালো আয়োজনে ফিতা কেটে নতুন এই আউটলেটের উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক আরজে নিরব। এ সময় আরও উপস্থিত ছিলেন মডেল অভিনেত্রী জারা জেরিন খান, সঙ্গীতশিল্পী অন্তর রহমান, ফেন্সি স্কিন কেয়ারের কোম্পানির প্রতিষ্ঠাতা ফেন্সি ফ্রান্সিসকা সুমেরসহ শতাধিক গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন : অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী

শোরুমের উদ্বোধন করে চিত্রনায়ক নীরব বলেন, ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন শোরুমে এসে আমি আনন্দিত। তাদের প্রত্যেকটি পণ্যের গুণ এবং মান নিয়ে আশাবাদী। আমার ভক্তদের বলব তারাও যেন এই প্রতিষ্ঠানের পণ্যগুলো ব্যবহার করেন। ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো সকল স্বাস্থ্য সচেতন তরুণ-তরুণীদের আস্থার জায়গা হতে পারে।

মডেল জেরিন জারা বলেন, ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন শোরুমের পরিবেশ, ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে। আমি ফেন্সির প্রায় সব পণ্যই ব্যবহার করি। আমার বিশ্বাস জাপান গার্ডেন সিটির মতো উন্নত এলাকায় ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো গুণগত মানের কারণেই তরুণীদের মন জয় করবে। ক্রেতাদের সেবা এবং বিশ্বস্ততা রক্ষায় সর্বদা চেষ্টা করবে ফেন্সি স্কিন কেয়ারের পণ্যগুলো। আমি আমার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের বলব এখানকার পণ্যগুলো ব্যবহার করতে। সবার জীবন সুন্দর ও আনন্দময় হোক এই প্রত্যাশায় সবার জন্য শুভকামনা রইলো।

আরও পড়ুন : ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি

ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির প্রতিষ্ঠাতা ফেন্সি ফ্রান্সিসকা সুমের বলেন, বিগত আট বছর ধরে অনলাইনে আমরা আমার কোম্পানির বিভিন্ন পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন থেকে এই নতুন শোরুমে আগ্রহী ক্রেতারা সুলভ মুল্যে পণ্য কিনতে পারবেন। এখানকার পণ্যগুলো রিয়ের এবং অথিন্টিক, যেগুলোর লিগ্যালিটি এবং প্রসিডিউর স্পষ্ট।

তিনি বলেন, আমাদের পণ্যগুলোর কোন সাইডইফেক্ট নাই। নাইটক্রিম, হেয়ার এসেন, সেরাম এসেন, লিকুয়েড এসেন থেকে শুরু করে বিশেষ করে ওয়েট লস জাতীয় বিভিন্ন ধরণের হাই কোয়ালিটির পণ্য আকর্ষণীয় বিশেষ ছাড়ে পাওয়া যাবে। আমরা ক্রেতা এবং ভোক্তারদের সর্বোচ্চ সেবায় সর্বদা প্রস্তুত। আমাদের প্রতিটি পণ্যের গুণগত মান রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ভোক্তাদের ত্বকের যত্ব ও সুরক্ষায় ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা আমাদের পণ্যগুলো সরাসরি ইমপোর্ট করি। বিএসটিআই অ্যাপ্রুভাল আছে। আমরা যদি ৫০০০/১০০০ পিস ও প্রোডাক্ট নিয়ে আসি সেগুলো বিএসটিআই অ্যাপ্রুভ হয়ে বাংলাদেশের ঢোকে। আমাদের আট বছরের সিগনেচার আইটেমের মধ্যে আছে জেনিসং ইন ক্রিম, কেটি ক্রিম আর সি সি ক্রিম, কেটি বস সিরাম। আমাদের আপুরা যেগুলা ইউজ করে এখন অব্দি দেয়নি। প্রত্যেকটি পণ্যের মানের ব্যপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি।

আরও পড়ুন : বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

প্রসঙ্গত, রাজধানীর সীমান্ত সম্ভারে ফেন্সি স্কিন কেয়ারের আরও একটি শোরুম রয়েছে। গত ২ আগস্ট শোরুমটির যাত্রা শুরু হয়। পাশাপাশি রাজধানীর বাইরে রাঙামাটি ও খাগরাছড়িতেও একটি শোরুম শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা