সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকা কলেজের বাস ভাঙল আইডিয়ালের ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের ‘শঙ্খনীল’ বাস ভাঙচুর করেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বাস ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজে তৈরি হয় উত্তেজনা। একপর্যায়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেন।

আরও পড়ুন: বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে মিরপুর সড়কে এ ঘটনা ঘটেছে।

বাস ভাঙচুরের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, ক্লাস শেষে মিরপুর অভিমুখের ‘শঙ্খনীল’ বাসটি সায়েন্সল্যাব পার হওয়ার পরপরই অতর্কিত আক্রমণ চালানো হয়। আইডিয়াল কলেজের ইউনিফর্ম পড়া শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। এই বাসে শিক্ষকরাও ছিলেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী, বাসচালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা সিটের নিচে বসে ছোঁড়া ইট থেকে নিজেদের রক্ষা করেন।

উল্লেখ্য, এর আগে, মঙ্গলবারও (১০ সেপ্টেম্বর) সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। যার মধ্যে বেশিরভাগই ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা