সংগৃহীত
জাতীয়

২ জুন থেকে শুরু ট্রেনের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক: আগামী (১৭ জুন) মসলিমদের বড় উৎসব পবিত্র ঈদুল আজহার দিন ধরে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতি বারের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের জন্য ট্রেনের আসন বিক্রি করা হবে।

আরও পড়ুন: বাহরাইন স্পিকার ও চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

পবিত্র ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য এই ট্রেন যাত্রার আসন বিক্রি শুরু হবে রোববার (২ জুন) থেকে। এ সময় যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এই তথ্যটি জানানো হয়।

কর্ম পরিকল্পনায় বলা হয়েছে যে, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের সর্বমোট আসন সংখ্যা হবে (৩৩ হাজার ৫০০)টি যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। রবিবার (২ জুন) থেকে এই যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করা হবে এবং পশ্চিমাঞ্চলে চলাচল করা সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টা থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৫৩,১৮০ জন হাজী

আরও বলেন, পবিত্র ঈদুল আজহার আগে আন্তঃনগর ট্রেনের (১২ জুন) এর আসন বিক্রি হবে (২ জুন); (১৩ জুন) এর আসন বিক্রি হবে (৩ জুন); (১৪ জুন) এর আসন বিক্রি হবে (৪ জুন); (১৫ জুন) এর আসন বিক্রি হবে (৫ জুন) এবং (১৬ জুন) এর আসন বিক্রি হবে (৬ জুন)।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা