সংগৃহীত
জাতীয়

ট্রেনে কোনো ভোগান্তি হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক : ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এবার ঈদে আমরা যে ব্যবস্থা নিয়েছি এর চেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম।

আরও পড়ুন : মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি সরকার জানে না

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না। তারা খুব সহজেই এবার টিকিট পেয়েছেন। এবার মানুষের কোনো অভিযোগ নেই। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোনো অভিযোগও নেই। নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।

আরও পড়ুন : স্বস্তির পরিবেশে চলছে ট্রেনযাত্রা

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা