ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গায়েবি মামলায় গণগ্রেফতারের অভিযোগ করেছে নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নেতৃবৃন্দ।

আরও পড়ুন: একনেকের ৩৭ প্রকল্পের অনুমোদন

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট আবদুর রহমান।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ টি উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু করা হয়েছে।

আরও পড়ুন: ধিক্কার ছাড়া কিছু জুটবে না বিএনপির

এছাড়া জামায়াতের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৯ টি উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ১১০ জন নেতাকর্মীসহ সর্বমোট ১৫৩ জনকে মিথ্যা এবং গায়েবি মামলায় গ্রেফতার করা হয়।

তাদের পরিবারের সদস্যদের মানসিক নির্যাতন করা হচ্ছে। গায়েবি মামলায় সিনিয়র আইনজীবীদেরকেও আসামি করা হচ্ছে। সরকার ২০১৮ সালে একটি এক তরফা নির্বাচন করে। আবারও একটি এক তরফা নির্বাচন করতে কোনো ওয়ারেন্ট, মামলা ছাড়া গণগ্রেফতার চালাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির সাধারণ সমর্থক ব্যবসায়ীদেরও গ্রেফতার করা হচ্ছে। পুলিশ যদি এ ধরনের গ্রেফতার বন্ধ না করে, তাহলে পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরও খারাপ হবে।

আরও পড়ুন: নির্বাচনে প্রয়োজন শর্তহীন সংলাপ

তিনি এ ধরনের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম, নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের স্বমনয়ক রবিউল হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব নুরুল আমিন।

আরও পড়ুন: টার্মিনাল ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস

জানা যায়, সরকারের পদত্যাগসহ ‘একদফা’ দাবিতে বিএনপির ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচির শুরুতে আজ ভোরে নোয়াখালীতে ঝটিকা মিছিল করে বিএনপি।

অবরোধে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে গতকাল রাত থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে এ অবরোধকে বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি দাবি করে তা প্রতিরোধে আজ সকালে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল-শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।

এ দিন নোয়াখালী থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না গেলেও অবরোধ কর্মসূচি পালিত হয় ঢিলেঢালাভাবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কোথায় এমন অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আমি কিছু জানি না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা