সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
রাজনীতি

১০ ডিসেম্বর যান চলাচল স্বাভাবিক থাকবে

সান নিউজ ডেস্ক: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার মহাসমাবেশে বাধা দেওয়া হবে না। গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন: কোন বোর্ডে পাসের হার কত?

সোমবার (২৮ নভেম্বর) দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ভোট হবে। ভয় পাবেন না। শেখ হাসিনা রুটিন দায়িত্ব পালন করবেন। অন্যান্য দেশে যেভাবে ক্ষমতাসীন সরকার দায়িত্ব পালন করে, সেভাবে শেখ হাসিনার সরকার রুটিন দায়িত্ব পালন করবে। আসল দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশনের অধীনেই একটি নিরপেক্ষ ভোট হবে ইনশাআল্লাহ।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনারা উসকানি দেবেন না। উসকানি দিলে কিন্তু খবর আছে। আওয়ামী লীগের কর্মীরা মাঠ ছেড়ে দিয়ে সতর্ক পাহারায় থাকবে। দেখি কে কী করে। আপনারা আমাদের ওপর হামলা করবেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব! এটা কি হয়? খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে। খেলা হবে আন্দোলনে। আসল খেলা হবে নির্বাচনে।

মঞ্চে উপস্থিত শ্রমিক নেতা ও সংসদ সদস্য শাজাহান খানকে উদ্দ্যেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনাকে অনুরোধ করবো আপনারা বাসমালিক সমিতি এবং পরিবহন শ্রমিকদের বলে দেবেন ১০ ডিসেম্বর বাস বন্ধ থাকবে না। সমাবেশের আগে ও পরে সকল পরিবহন চালু রাখবেন। বিএনপি বলে আমরা তাদের সমাবেশে বাধা দেওয়ার জন্য ছাত্রলীগের সমাবেশ দিয়েছি ৮ ডিসেম্বর। নেত্রী বললেন দরকার নেই। তারা সমাবেশ করুক। আমরা ছাত্রলীগের সমাবেশ ৬ তারিখে এগিয়ে এনেছি। তবে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়, এটি শেখ হাসিনার উদারতা।

আজ সোমবার দুপুর ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আবুল হাসান মাহমুদ আলী, শিবলী সাদিক, এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা