সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( ফাইল ছবি )
রাজনীতি

বিএনপি সহিংসতার পাঁয়তারা চালাচ্ছে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে বিএনপি আবারও রাজপথে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

আরও পড়ুন: ইউএনও’র কক্ষে তরুণকে পেটালেন আনসার সদস্যরা

বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেছেন, আজকাল বিএনপির নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে। এটা কীসের আলামত? এগুলো কি জাতীয় পতাকার অবমাননা নয়?

আরও পড়ুন: বাথরুমে পড়ে গুরুতর অসুস্থ সম্রাট

বিএনপির দুর্নীতি বিশ্ববিদিত, এমন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গঠনতন্ত্র পরিবর্তন করে নিজেদের দলকে দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছে বিএনপি। বিএনপি কখনো কোনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সাহস দেখাতে পারেনি। এ কারণেই তারা দুর্নীতি নিয়ে বড় বড় কথা বললে মানুষ হাসে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতায় বিএনপি আত্মদহনে দগ্ধ, এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন- বিএনপি নেতারা এখন মেগা হতাশায় ভুগছে।

আরও পড়ুন: ফের প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র

বিএনপি নেতাদের অতীত বক্তব্য স্মরণ করিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা একসময় বলেছিলেন- জোড়াতালির পদ্মাসেতু যে কোনো সময় ভেঙে পড়বে। অথচ বিএনপি নেতারা এখন ঠিকই পদ্মাসেতু পার হচ্ছেন।

বিএনপি নেতাদের নির্বাচন ও নির্বাচন কমিশন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই প্রহসনের নির্বাচন জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। হ্যাঁ/না ভোটের মাধ্যমে সামরিক উর্দি পরে, আবার কখনো ভোটারবিহীন নির্বাচন করে, কখনো গায়েবি ভোটার তৈরি করে জনগণের নির্বাচনের অধিকার হরণ করেছিল। কাজেই বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ভূতের মুখে রাম নাম।

আরও পড়ুন: শেখ হাসিনা হেরে গেলে দেশ হেরে যাবে

তিনি বলেন, বিএনপি নিজেদের অপকর্ম ভুলে থাকতে চাইলেও জনগণ কিন্তু তাদের অতীত অপকর্ম ভুলে যায়নি।

সরকার নাকি জণগণ থেকে দূরে সরে গেছে, বিএনপি নেতাদের এমন মন্তব্যে ওবায়দুল কাদের বলেন, সরকারের নয়, বিএনপির সঙ্গেই জনগণের যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক লিটুর ওপর সন্ত্রাসী হামলা

বিএনপি এদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের মতো আন্দোলনেও ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অতীতে যখন বিএনপি ক্ষমতায় ছিলো তখন জনগণের কাছে গ্রহণযোগ্য এবং জনগণের চোখে পড়ার মতো তেমন কোনো উন্নয়ন করতে পারেনি। যে কারণে জনগণের সঙ্গে তাদের দূরত্ব বৃদ্ধি শুরু হয়।

তিনি বলেন, শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে এবং বক্তৃতা-বিবৃতিতে বিষোদগার করে জনগণের সঙ্গে দূরত্ব ঘুচানো সম্ভব নয়।

আরও পড়ুন: আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা