রাজনীতি

বিএনপি নেতা শাহ মাসুদের নামে ৪০ মামলা

শওকত জামান, জামালপুর: শাহ মাসুদ এক পরিচ্ছন্ন তরুণ রাজনীতিবিদের নাম। শ্লোগান মাস্টারখ্যাত কর্মীবান্ধব এই তরুণ রাজনীতিবিদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। দীর্ঘদিন শহর ছাত্রদলের আহবায়কের দায়িত্বে থেকে ছাত্র রাজনীতিতে রেখেছেন বিশেষ আবদান। তার সাংগঠনিক দক্ষতায় ছাত্র রাজনীতির পাট চুকিয়ে বর্তমানে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও শহর বিএনপির সদস্য সচিবের পদে। শহর বিএনপির সদস্য সচিবের পদে থেকে নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পাওয়ার পর দলকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজিয়েছেন তিনি। প্রত্যেকটা ওয়ার্ডে প্রবীণ নবীণের সমন্বয়ে কমিটি করে আগের চেয়ে বিএনপির তৃণমূলে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন রাজনৈতিক দুরদর্শিতা ও দক্ষ নেতৃত্ব দিয়ে। গড়ে দিয়েছেন তৃণমূলে শক্ত সাংগঠনিক ভিত।

তার রাজনৈতিক উত্থানে ক্ষমতাসীন সরকারের কাছে আতংকের নাম শাহ মাসুদ। কারা নির্যাতিত এই নেতা বার বার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তার নামে ৯৬ থেকে ২০০১ পর্যন্ত ৬ টি ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত ৪০ টি রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা গায়েবি মামলা দায়ের করেছে বর্তমান সরকার। এই সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসামূলক সর্বোচ্চ মামলার আসামি তিনি।

উদীয়মান এই তরুণ নেতাকে দমিয়ে রাখতে শুধু মিথ্যা হয়রানিমূলক মামলায় বারবার কারাগারে নিক্ষেপসহ অসংখ্য বার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। হয়েছেন একধিক বার হামলার শিকার। ব্যক্তিগত গাড়ি ভাংচুর করেছে আওয়ামী লীগের কর্মীরা। তাকে হত্যার উদ্দেশে আওয়ামী লীগের মিছিল থেকে হামলা করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল।

আরও পড়ুন: দীর্ঘ সম্পর্কে ইতি টানলেন শ্রদ্ধা কাপুর!

আল্পের জন্য প্রাণে বেঁচে যান সে যাত্রায়। আরেকবার সন্ত্রাসীরা তার উপর হামলা করে বা হাতের আলনাভ নার্ভ সহ ১১ টি রগ কেটে দিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন তিনি। এভাবেই বার বার প্রতিবদ্ধকতা সৃষ্টি করে রাজনীতির পথে তাকে দমিয়ে রাখতে পারেনি অপশক্তিরা।

কর্মীদের মনজয় করে রাজনৈতিক মাঠে দক্ষতার স্বাক্ষর রেখে জাতীয়তাবাদী রাজনীতিতে নিজেকে অপরিহার্য করে তুলেছেন শাহ মাসুদ। খালেদা জিয়ার মুক্তি ও বীরের বেশে তারেক রহমানকে ফিরিয়ে আনার আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই সাহসী রাজনীতিবিদ।

আরও পড়ুন: দরগায় গেলেন যশ-নুসরাত

বিএনপির তৃনমুলের নেতাকর্মীদের সাথে কথা বলে শাহ মাসুদের রাজনৈতিক দক্ষতা ও তার উপর বর্তমান সরকারের নির্যাতন নিপীড়নের এমনই তথ্য পাওয়া গেল।

আসন্ন শহর বিএনপির সন্মেলনে কারা নির্যাতিত ত্যাগী, কর্মদক্ষ ও সাহসী নেতা শাহ মাসুদকে সাধারণ সম্পাদক পদে দেখতে চায় মাঠ পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের দাবি, শাহ মাসুদ শহর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সরকার বিরোধী আন্দোলনের আরও গতি সঞ্চার হবে।

আরও পড়ুন: হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

কথা হয় শহর বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী শাহ মাসুদের সাথে। তিনি বলেন, শহীদ জিয়া আমার দর্শন, বেগম খালেদা জিয়া আমার আদর্শ ও তারেক রহমান আমার রাজনৈতিক আইকন। এডভোকেট ওয়ারেছ আলী মামুন আমার রাজনৈতিক শিক্ষা গুরু। তার নেতৃত্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ফরমায়েশি মামলায় সাজা মুক্ত করে তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার আন্দোলন করে যাচ্ছি। নিজের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে রাজপথে নিজের রক্ত ঢেলে দিয়ে হলে মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ােক মুক্ত করবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আগামীতে শহর বিএনপির দায়িত্ব পেলে গ্রাম, ওয়ার্ড ও শহর বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা