এ কে এম শামীম ওসমান (ফাইল ছবি)
রাজনীতি

আমি দলকানা না

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বর্তমান সময়ে ভালো মানুষের বড় অভাব।

আরও পড়ুন: অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি

শুক্রবার (২৫ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, আমার লজ্জা লাগে, যে লোক দেশটা স্বাধীন করেছিল সেই বঙ্গবন্ধুকে ব্রিটিশরা-পাকিস্তানিরা হত্যা করতে সাহস পায়নি তাদেরকে আমরা পুরো বংশসহ হত্যা করেছি। আমি দলকানা রাজনীতিবিদ না। আমি একটা জিনিস বুঝি, ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলবো। আওয়ামী লীগ করে দেখে সবাই ভালো আর অন্য দল করে দেখে সবাই খারাপ তা না। ভালো মানুষের এখন বড় অভাব। একটা সময় ছিল রাজনীতি মানে মানুষ তাকিয়ে দেখতো কে রাজনীতিবিদ। তাকে সম্মান করে সালাম দিতো। এখন ভয়ে মানুষ সালাম দেয়। তবে সবাই এক না।

শিক্ষার্থীদের উদ্দেশে নারায়ণগঞ্জের এই এমপি বলেন, মা-বাবার প্রতি সবার আগে দায়িত্ব পালন করো। এতে তুমি সবদিক থেকে উন্নতি করতে পারবে, সফলতা পাবে। মা-বাবার দোয়া সবচেয়ে বড়। মা-বাবা কী জিনিস এটা চলে যাওয়ার আগে কেউ টের পায় না। মা-বাবা টাকাপয়সা চায় না, ভালোবাসা চায়।

তিনি আরও বলেন, সামনে কঠিন সময় আসছে। রাজনীতি মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে। বিশ্বে অস্থিরতা, যুদ্ধ চলছে। স্বাধীনতার পক্ষের শক্তিকে এক হতে হবে। আঘাত আসবে এই শক্তিকে শেষ করতে। আমি শেখ হাসিনার জন্য তোমাদের কাছে দোয়া চাই। তার জন্য আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: আমরা যুদ্ধ চাই না

অনেকে বোরকা পরে টিসিবির লাইনে দাঁড়িয়ে গেছে। আমার লজ্জা হয়। পৃথিবীর অন্য দেশে রমজান আসলে দাম কমে, আমাদের দেশে আমরা ব্যবসায়ীরা দাম বাড়ায়ে দেই।

তিনি আরও বলেন, শামীম ওসমান ১ পয়সা হারাম খায় না। আমি ২০০১ সালের পর যখন দেশ ছেড়েছি আমার বড় ভাই আমার হাত ধরে কান্না করেছে; টাকা নাও, দোকানটা কিনে নাও। আমি নিইনি। দেশের বাইরে ১৮ ঘণ্টা কাজ করেছি। পিঠের চামড়া উঠে গেছে।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান ব্যাপারী, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক মো. তাজিম বাবু, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা