রাজনীতি

আল্লামা শফীর পাশেই শায়িত হবেন বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই দাফন করা হবে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস।

তিনি বলেন, হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই বাবুনগরীকে দাফন করা হবে। এখন কবর খনন করার কাজ চলছে।

বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা এলাকায় সরেজমিনে দেখা গেছে, বায়তুন নূর জামে মসজিদের পশ্চিম পাশে আল্লামা শফীর কবর ঘেঁষে বাবুনগরীর জন্য কবর খোঁড়া হচ্ছে। ১০-১২ জন মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী কবর খুঁড়ছেন।

রাত ১১টায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা