রাজনীতি

করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক : করোনা নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত বিষয়গুলোতে সরকারের দায়িত্বহীনতা, উদাসীনতা, অযোগ্যতা এবং দুর্নীতির কারণে পুরো কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।

রোববার (২৭ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়।

মির্জা ফখরুল বলেন, কোভিড নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত বিষয়গুলোতে কোনো পরিকল্পিত ও কার্যকরী রোড ম্যাপ তৈরী করা হয়নি এবং জনগণের সামনে তা প্রকাশ করা হয়নি। বিএনপি বারবার এই বিষয়ে সতর্ক করেছে এবং বিকল্প উৎস সন্ধানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের তাগাদা দিয়েছে কিন্তু এই সরকারের দায়িত্বহীনতা, উদাসীনতা, অযোগ্যতা এবং দুর্নীতির কারণে পুরো কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

তিনি বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের টিকা সরবরাহে অপারগতা এবং চীন ও রাশিয়ার প্রস্তাব শুরুতে ফিরিয়ে দেয়া ও একটি মাত্র বেসরকারি ব্যবসায়ী কোম্পানির কাছে আটকে থাকার কারণে আজকে গোটা জাতি চরম স্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়েছে। ইতোমধ্যে সরকার সাত দিনের জন্য আবারো লকডাউন বা শাটডাউন ঘোষণা করেছে। যা এখন তামাশায় পরিণত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের অযোগ্যতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। সাধারণ মানুষ, দিন আনে দিন খায় শ্রেণীর মানুষের খাদ্যের ব্যবস্থা না করে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও কর্মরত ব্যক্তিদের নগদ টাকা ট্রান্সফারের ব্যবস্থা না করে লকডাউন কখনোই কার্যকর হতে পারে না। মানুষ ক্ষুধার তাগিদে কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়ে। প্রকৃতপক্ষে করোনাভাইরাস নিয়ে সরকারের কোনো সুপরিকল্পিত কর্মসূচি নেই।

তিনি বলেন, প্রণোদনার ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে, শারীরিক দূরত্ব বজায় রাখা ও ভ্যাকসিন সংগ্রহ এবং বিতরণে চরম অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অযোগ্যতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

মির্জা ফখরুল বলেন, দলের স্থায়ী কমিটির সভায় রাজধানী ও সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় করোনাভাইরাস সংক্রান্ত কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু সভাকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, রোগীর চাপে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোয় দেখা দিয়েছে জরুরি চিকিৎসা উপকরণ সঙ্কট এবং জীবন রক্ষাকারী ওষুধের মারাত্মক সঙ্কট। এছাড়াও আইসিইউ বেড, অক্সিজেন কনসেনট্রেটর অক্সিজেন সিলিন্ডার এর পরিমান অত্যন্ত অপর্যাপ্ত। জেলা হাসপাতালগুলোতে পরিস্থিতি সব থেকে মারাত্মক আকার ধারণ করেছে। সভায় সুচিকিৎসার স্বার্থে অবিলম্বে সমন্বিত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিএনপি মহাসচিব বলেন, সুনামগঞ্জের উন্নয়ন প্রকল্প নিয়ে দুই মন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য এবং পররাষ্ট্রমন্ত্রীর করোনা ভ্যাকসিন সংগ্রহে বিষয়ে মন্তব্য প্রমাণ করেছে যে, সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। চরম সমন্বয়হীনতা, অযোগ্যতা এবং দুর্নীতি প্রতিটি উন্নয়ন প্রকল্পকে শুধুমাত্র লুটপাটের ক্ষেত্র পরিণত করা হয়েছে।

এ সময় মির্জা ফখরুল এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, সুষ্ঠু ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। অন্যথায় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা