রাজনীতি

বিএনপি প্রযুক্তি বিরোধী : তথ্যমন্ত্রী

বিএনপি নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, তারা অনুধাবন করতে পেরেছে, জনগণ তাদের সঙ্গে নেই। এটি অনুধাবন করতে পেরেই তারা পরাজয়ের আশঙ্কা থেকে নানা ধরনের অভিযোগের বাক্স খুলে বসেছে।

মন্ত্রী বলেন, বিএনপি সব সময়ই প্রযুক্তির বিরোধিতা করে। খালেদা জিয়া ১৯৯১ সালে যখন সরকার গঠন করেছিলেন সেই মেয়াদে বাংলাদেশকে প্রস্তাব দেয়া হয়েছিল বিনামূল্যে সাবমেরিন ক্যাবল সিস্টেম বাস্তবায়নের। খালেদা জিয়া বাংলাদেশের তথ্য পাচার হয়ে যাবে- এই কথা বলে সাবমেরিন স্থাপন করার অনুমতি দেননি। যেটি পরবর্তীতে হাজার কোটি টাকা খরচ করে স্থাপন করতে হয়েছে আমাদের। আসলে বিএনপি প্রযুক্তি বিরোধী বলেই ইভিএমের বিরোধিতা করছে।

তথ্যমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে ইভিএমে ভোট হচ্ছে। সেটি নিয়ে সেখানকার সব পক্ষ সন্তুষ্ট, এমনকি রাজ্যের ভোটগুলোও ইভিএমে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও ইভিএমে ভোট হয়। কিন্তু আমাদের দেশে ইভিএমের বিরোধিতা বিএনপি কেন করছে, সেটির কোনো সদুত্তর আমি খুঁজে পাচ্ছি না।

তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি শুধু ইভিএমে ভোট গ্রহণের বিরোধিতা করে তা নয়, ব্যালটে ভোট গ্রহণ করলেও তারা নানা অভিযোগ করে ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা