রাজনীতি

কাউন্সিলর কাশেমের ৭০ হাজার, স্ত্রীর ৪০ লাখ

মাহমুদুল আলম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গত নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে মো. আবুল কাশেম মোল্লা (আকাশ) কাউন্সিলর পদে বিজয়ী হন। নির্বাচনকে সামনে রেখে দেয়া হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত তার অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৭০ হাজার টাকা। আর তার স্ত্রীর ক্ষেত্রে দেখানো হয়েছে ৪০ লাখ টাকা।

হলফনামায় তিনি তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বি.এ। হলফনামায় স্বাক্ষর করার সময় বা অতীতে কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন কিনা- এই বিষয়ে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নয়’।

এতে তার ব্যবসা / পেশার বিবরণীতে লেখা হয়েছে ‘ফাহাদ এন্টারপ্রাইজ, বাসা নং-১৯, রোড নং-২, সেকশন-৬, ব্লক-বি, মিরপুর, ঢাকা-১২১৬।’ হলফনামায় তার বাৎসরিক আয়ের হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া’এক লাখ ২০ হাজার টাকা এবং ব্যবসা তিন লাখ ২০ হাজার টাকা। আর তার উপর নির্ভরশীলদের আয়ের উৎসে উল্লেখ করা হয়েছে ‘শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত’চার লাখ ৮০ হাজার টাকা। এছাড়া আয়ের উৎসের সব বিষয়েই লেখা আছে ‘প্রযোজ্য নয়’। বিষয়গুলো হচ্ছে বাড়ি ভাড়া, পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন পরামর্শক ইত্যাদি), চাকুরি ও অন্যান্য।

প্রার্থীর পরিসম্পদে তার নগদ টাকা দেখানো হয়েছে ২৮ লাখ ৭২ হাজার ৭৯৮ টাকা। এক্ষেত্রে তার স্ত্রী ও তার উপর নির্ভরশীলদের ঘরে লেখা হয়েছে ‘প্রযোজ্য নয়’। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ প্রার্থীর এবং তার স্ত্রীর ক্ষেত্রে দেখানো হয়েছে যথাক্রমে ৭০ হাজার এবং ৪০ লাখ টাকা। বাস,ট্রাক, মটরগাড়ী, লঞ্চ, স্টিমার, বিমান ও মটরসাইকেল ইত্যাদির বিবরণীতে তার ঘরে লেখা আছে ‘প্রযোজ্য নয়’। আর তার স্ত্রীর হিসেবে উল্লেখ করা আছে- নোয়া মাইক্রোবাস- ঢাকা মেট্রো-চ-৫১-৭১২৪। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদির ঘরে নিজের এবং তার স্ত্রীর ঘরে লেখা হয়েছে যথাক্রমে ‘৩৫ ভরি স্বর্ণ’ এবং ‘১০ ভরি’। ইলেক্ট্রনিক সামগ্রী এবং আসবাবপত্র বিষয়ে তার ঘরে লেখা আছে- ১টি রঙিন টিভি, ১টি ফ্রিজ, ১টি কম্পিউটার, ২টি খাট, ২টি সোফা, ১ সেট ডাইনিং টেবিল ইত্যাদি। আর তার স্ত্রী এবং প্রার্থীর উপর নির্ভরশীলদের ঘরে লেখা আছে ‘প্রযোজ্য নয়’। অন্যান্য বিষয়ে তার ঘরে লেখা হয়েছে ‘আনুমানিক ৩৫ হাজার টাকার ক্রোকারিজ’। এছাড়া পরিসম্পদের কিছু বিষয়ে প্রার্থীর নিজের, তার স্ত্রীর এবং প্রার্থীর উপর নির্ভরশীলদের ঘরে লেখা হয়েছে ‘প্রযোজ্য নয়।’ বিষয়গুলো হলো বৈদেশিক মুদ্রা, ‘বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানীর শেয়ার’ এবং ‘পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ’।

পরিসম্পদ বিষয়ে হলফনামায় তার অকৃষি জমি উল্লেখ করা হয়েছ সোয়া দুই শতক। এক্ষেত্রে তার স্ত্রী এবং প্রার্থীর উপর নির্ভরশীলদের হিসেবে লেখা হয়েছে ‘প্রযোজ্য নয়।’ তাছাড়া স্থাবর সম্পদের অন্যান্য বিষয়েও তাদের সবার ক্ষেত্রে লেখা হয়েছে ‘প্রযোজ্য নয়’। বিষয়গুলো হচ্ছে- কৃষি জমি, ‘দালান, আবাসিক/বাণিজ্যিক’, বাড়ি/এপার্টমেন্ট, চা বাগান, রাবার বাগান, মৎস খামার ও অন্যান্য।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর এই হলফনামায় স্বাক্ষর করেন মো: আবুল কাশেম মোল্লা (আকাশ)। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হন তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা