রাজনীতি

পুত্রবধুর তত্ত্বাবধানে বাসায়ই চিকিৎসা নেবেন খালেদা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে কোনো বিরূপ উপসর্গ নেই। তিনি শারীরিকভাবেও সুস্থ আছেন, ভাল আছেন। ফলে তাকে বাসায় রেখেই লন্ডনে বসবাসকারী বড় পুত্রবধু ডা. জোবায়দা রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসকগণ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করে বেরিয়ে চিকিৎসা টিমের সদস্য ডা. মো. আল মামুন এতথ্য জানা। ।

ডা. আল মামুন বলেন, পরীক্ষার জন্য খালেদা জিয়ার রক্তের নমুনা নেয়া হয়েছে। তার রক্তের বায়োকেমিক্যাল টেস্ট হয়েছে। রক্তের মধ্যে কোনো ঝুঁকি আছে কি-না, তা রিপোর্ট এলে পর্যালোচনা করে বোঝা যাবে। এদিকে, খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন তার ছেলের বউ ডা. জোবায়দা রহমান।

তিনি বলেন, ডা. জোবায়দা রহমান দেশে ও বিদেশে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সেই অনুযায়ী বেগম জিযাকে নির্দেশনা দিচ্ছেন। আসলে মেডিকেল টিম ওয়ার্কের মাধ্যমে ম্যাডামের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত ১১ এপ্রিল রবিবার খালেদা জিয়া করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে প্রথমে দলের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি। পরে বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলীয় প্রধানের করোনা আক্রান্তের তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।

অপরদিকে, মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকেও আমি এখানে আসার আগে খবর নিয়েছি- একই অবস্থা তিনি স্টেবল আছেন। ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ‘তালার কাছে, সারাদেশের মানুষ দোয়া করছে তিনি যেন সুস্থ হয়ে উঠেন। আমি আবারও দেশবাসীর কাছে সেই দোয়া চাই যে, আল্লাহ‘তালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি চেয়ে আসছি। আমি ধন্যবাদ জানাতে চাই ডা. জাফরুল্লাহ চৌধুরী সাহেবকে যে তিনি তার দুই একদিনের কথার মধ্যে একটা জরুরী কথা বলেছে যে, এই করোনার মধ্যে অবিলম্বে তার পূর্ণাঙ্গ জামিন দেয়া প্রয়োজন। আমি তার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। এজন্য আামি তাকে ধন্যবাদ জানাচ্ছি।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা