ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

আজ পয়লা আষাঢ়

সান নিউজ ডেস্ক : আজ পয়লা আষাঢ়। বাংলাদেশ পা রাখল বর্ষার বৃষ্টিধূমল চৌকাঠে। বৃষ্টি হোক না হোক আজ থেকেই পঞ্জিকার হিসেব অনুযায়ী শুরু হলো প্রেমময়-আকাঙ্ক্ষার বর্ষা ঋতু।

আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীতে আষাঢ়ের প্রথম দিনে সকাল থেকেই আকাশ গুরুগম্ভীর। এ যেন আষাঢ়েরই রূপ।

গ্রীষ্মের খরতাপের ধূসর নাগরিক জীবন আর প্রকৃতিতে প্রাণের স্পন্দন জাগায় বর্ষা। জ্যৈষ্ঠের প্রচণ্ড খরতাপে রুক্ষ প্রকৃতি বর্ষার বর্ষণের মৃদঙ্গ-ছোঁয়ায় সজীব হয়ে ওঠে। পুরো প্রকৃতি তার রূপ ও বর্ণ বদলে ফেলে। বর্ষা বাঙালি জীবনে নতুন প্রাণসঞ্চারকারী।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

বাংলার বর্ষা একেবারেই নিজস্ব। এটি এমনই এক ঋতু, যে কাউকে উদাস করে ফেলে। বর্ষা ঋতু আনন্দ-বেদনার সারথী। মনের ভেতরে লুকানো নিগূঢ় কোনো দুঃখবোধকে এক নিমিষে জাগিয়ে তুলতে পারে বর্ষা। আবার তা ধুয়েমুছে সাফও করে দিতে পারে।

পুষ্প-বৃক্ষে-পত্রপল্লবে নতুন প্রাণের সঞ্চার করে নতুন সুরের বার্তা নিয়ে এসেছে বর্ষা। কবির মনেও গভীর ছায়া ফেলে এ ঋতু। তাইতো বর্ষাকে ঘিরে শত-সহস্র কবিতা লেখা হয়েছে বাংলা সাহিত্যে।

আরও পড়ুন : বজ্রপাত থেকে বাঁচতে যা করবেন

কবিগুরু রবিঠাকুরের ভাষায়, ‘ঐ আসে ঐ ঘন গৌরবে নবযৌবন বরষা, শ্যাম গম্ভীর সরসা…’

আষাঢ়ের রিমঝিম বৃষ্টি গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সাজে পূর্ণতায়। পুকুর-বিলে ফোটে শাপলা-পদ্ম আর কেয়ার বনেও কেতকীর মাতামাতি। বর্ষা ঋতু তার বৈশিষ্ট্যের কারণে স্বতন্ত্র। বর্ষায় প্রবল বর্ষণে নির্জনে ভালোবাসার সাধ জাগে, চিত্তচাঞ্চল্য বেড়ে যায়। তাই বর্ষাবিহীন বাংলাদেশ ভাবাই যায় না।

আরও পড়ুন : খিচুড়ি রান্নার রেসিপি

‘বাদল দিনের প্রথম কদম ফুল’- বর্ষার অঙ্গশোভা। কেতকীর মন মাতানো সুবাস, জুঁই, কামিনী, বেলি, রজনিগন্ধা, দোলনচাঁপা আর কদমফুলের চোখ জুড়ানো শোভা আষাঢ়ের অনুষঙ্গ হয়ে আছে।

কবি জীবনানন্দ দাশ আষাঢ়কে বলেছেন, ‘ধ্যানমগ্ন বাউল-সুখের বাঁশি’।

আরও পড়ুন : বিশ্ব মহাসাগর দিবস

বৃষ্টিস্নাত কদম ফুলের সৌন্দর্য্য নিয়ে পল্লীকবি জসীমউদদীন লিখেছেন, ‘বনের ঝিয়ারি কদম্বশাখে নিঝঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে, অস্ফুট কলিকায়।’

বর্ষা ঋতুতে গ্রামের নদী নালা পুকুরে জল জমে থৈ থৈ করে। কখনও আবার নদীর তীর উপচে ধেয়ে আসে বন্যা। তখন গ্রাম বাংলার সাধারণ মানুষের কষ্টের সীমা থাকে না।

আরও পড়ুন : বিশ্ব পরিবেশ দিবস

তবুও গ্রীষ্মের তাপদাহ পেড়িয়ে বর্ষায় বারিধারায় শান্তি খুঁজে পায় মানুষ। সবুজের সমারোহে, মাটিতে নতুন পলির আস্তরণে বর্ষা আনে জীবনেরই বারতা। এই বর্ষাকে আজ স্বাগতম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা