ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আলাউদ্দিন খিলজির সিংহাসনে আরোহণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : গভীর রাজনৈতিক সংকটে ব্রিটেন

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (২১ অক্টোবর) ৫ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ২৪ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১২৯৬ - আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

১৯৫০ - চীনা সেনারা তিব্বত দখল করে।

১৯৫৫- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের চতুর্থ কাউন্সিলে দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেয়া হয়।

১৯৮০ - খুলনা কারাগারে পুলিশি অভিযান : ৩৫ জন বন্দি নিহত, ২৪ জন জিম্মি উদ্ধার করা হয়।

১৯৮৪ - বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়।

আরও পড়ুন : নতুন আরও ৪ পাবলিক বিশ্ববিদ্যালয় আসছে

২০০১ - এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ( এপেকের ) নেতাদের নবম অনানুষ্ঠানিক সম্মেলন চীনের শাংহাইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ভবনে অনুষ্ঠিত হয়, চীনের প্রেসিডেন্ট চিয়াং চেমিন সম্মেলন পরিচালনা করেন ।

জন্মদিন :

১৫৮১ - দমেনিকো জাম্পিয়েরি, গুরুত্বপূর্ণ ইতালীয় বারোক চিত্রশিল্পী।

১৮৪৯ - রাজকৃষ্ণ রায় বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক।

১৮৫১ - জর্জ ইউলিট, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯০০ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ।

১৯৭১ - ড্যামিয়েন মার্টিন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮০ - কিম কার্দাশিয়ান, মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী, সমাজকর্মী, ব্যবসায়ী মহিলা এবং মডেল।

মৃত্যুবার্ষিকী :

১৯০৪ - ইসাবেল এর্বার্হাডথ, জ্ঞানান্বেষী নারী এবং লেখক।

১৯৭৫ - ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

১৯৮৪ - ফ্রঁসোয়া ত্রুফো, ফরাসি চলচ্চিত্র সমালোচক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা।

১৯৯৮ - ধীরেন্দ্র নাথ গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতার পাভলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।

২০১২ - যশ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা