ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কবি ওমর আলীর জন্মদিন 

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ৪ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ২৩ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৪৮০- এথেন্স পোতাশ্রয়ের নিকটবর্তী সাগরে মালমিসের যুদ্ধ শুরু হয়।

১৮৫৪ - অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।

১৯৪৪- সোভিয়েট ইউনিয়নের বাহিনীর সাহায্যে যুগোশ্লাভিয়ার বাহিনী বেলগ্রেড মুক্ত করে।

১৯৭০- সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৯১- ভয়াবহ ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।

১৯৯২- আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৯৬- অন্ধ প্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায় ও ২০০ জন মারা যায়।

জন্মদিন :

১৮২২- লেখক টমাস হিউজ জন্মগ্রহন করেন।

১৮৫৯- দার্শনিক ও শিক্ষাতাত্ত্বিক জন ডিউয়ি জন্মগ্রহন করেন।

১৮৭১- কবি, সঙ্গীতশিল্পী ও সুরকার অতুলপ্রসাদ সেন জন্মগ্রহন করেন।

আরও পড়ুন : বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান

১৮৯১- নিউট্রনের আবিষ্কারক জেমস চ্যাডউইক জন্মগ্রহণ করেন।

১৯৩৯- ওমর আলী (২০ অক্টোবর ১৯৩৯ – ৩ ডিসেম্বর ২০১৫) একজন বাঙালি বাংলাদেশী রোম্যান্টিক কবি যিনি ষাট দশকের কবি হিসেবে চিহ্নিত। তিনি তার রচিত প্রেমের কবিতাসমূহের জন্য বিখ্যাত। শ্যামবর্ণা স্বাস্থ্যবতী আদিম বাঙালি নারীকে তিনি তার সমস্ত ইন্দ্রিয়ানুভূতি দিয়ে আবিষ্কার করতে উদ্যোগী হয়েছেন। তার কবিতায় গ্রাম বাংলার মাটির অকৃত্রিম সোঁদা গন্ধ মেলে। প্রেয়সীর সংস্পর্শ, মিলন ও বিরহ, অফুরন্ত প্রকৃতি সৌন্দর্যের রোমান্টিক অনুকল্পে তার কাব্য বাঙময় হয়েছে। তিনি হাম্মাদিয়া হাই স্কুল থেকে ১৯৫৫ সনে প্রবেশিকা, কায়েদে আযম কলেজ থেকে ১৯৬২ সনে উচ্চ মাধ্যমিক, এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ১৯৬৫ সনে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সনে ইংরেজিতে স্নাতকোত্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে বাঙলায় স্নাতকোত্তর করেন। পেশাগত জীবনে তিনি অধ্যাপক ছিলেন। সরকারি শহিদ বুলবুল কলেজ পাবনা থেকে ১৯৯৭ সনের ২১ অক্টোবর অবসর গ্রহণ করেন

মৃত্যুবার্ষিকী :

৯০৯- ইসলামি ফেকাহ শাস্ত্রবিদ মোহাম্মদ ইবনে দাউদ জাহেরি মৃত্যুবরণ করেন।

১৮৯০- পর্যটক ও লেখক স্যার রিচার্ড বার্টন মৃত্যুবরণ করেন।

১৯৬৪- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি হার্বার্ট হুভার মারা যান।

১৯৯২- চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহির মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৯৪- কমিউনিস্ট নেতা বারীন দত্ত মৃত্যুবরণ করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা