ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত। ছবি: সান নিউজ
ঐতিহ্য ও কৃষ্টি

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত রোববার দুপুরে বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুর ১টায় পৌর শহরের প্রফেসর পাড়া গ্রামে বেসিক এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আদাবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিসিডি এর সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার,সিডিএ মনিটরিং অফিসার আহসান হাবীব,রাম টুডু,রমেশ হাসদা, প্রমুখ।

সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়কব প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। শেষে অংশগ্রহণকারী ২শ জন আদিবাসী নারী-পুরুষের মাঝে দুইটি করে মেহেগুনী গাছের চারা
বিতরণ করা হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা