প্রতীকী ছবি
লাইফস্টাইল

শীতকালে ত্বকের যত্ন যেভাবে!

লাইফস্টাইল ডেস্ক: চারদিকে শীতের আমেজ। ভোরের দিকে হালকা শিরশিরানি জানান দিচ্ছে শীত আসছে। তবে এখনও জাঁকিয়ে শীত না পড়লেও, ত্বকে টান ধরতে শুরু করেছে। ঠোঁট ফাটা, চামড়া কুঁচকে যাওয়া, ত্বকের টানটান ভাব— শীত আসার আগেই এগুলি এসে হাজির। শীতকালে এমনিতেই ত্বক আর্দ্র হয়ে পড়ে। আর্দ্রতার কারণেই নানা সমস্যা দেখা দেয়। তবে শীত আসতে এখনও কিছু দিন বাকি। কিন্তু পূর্বপ্রস্তুতি তো প্রয়োজন। শীতে যাতে ত্বকের কোনও সমস্যা না হয়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: ডিম পচা না ভাল বোঝার ৫ উপায়

১) শীত, গ্রীষ্ম, বর্ষা— সব ঋতুতেই ত্বকের পরিচর্যার ভরসা হোক সানস্ক্রিন। গ্রীষ্মের চেয়ে শীতের রোদ ত্বক বেশি পোড়ায়। তাই এই শীতের শুরুতে সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন।

২) শীত পড়া মানেই পানি খাওয়া কমে যাওয়া। তাপমাত্রা কম থাকার কারণে আলাদা করে তেষ্টা পায় না। ফলে পানি খাওয়ার পরিমাণও কমতে থাকে। তেষ্টা না পেলেও পানি খাওয়া কমিয়ে দেবেন না। সব সময় সঙ্গে একটা পানির বোতল রাখুন। শরীরের পানির পরিমাণ পর্যাপ্ত থাকলে রক্তচলাচলও সচল থাকবে। ত্বকের জেল্লাও বজায় থাকবে।

আরও পড়ুন: যেসব রোগ ঘনঘন প্রস্রাবের কারণ

৩) শীতের সবচেয়ে বড় সমস্যা হল ত্বক শুষ্ক হয়ে যাওয়া। জাঁকিয়ে শীত পড়ার আগে থেকেই ত্বক শুকিয়ে যেতে শুরু করে। ত্বক ভিতর থেকে মসৃণ, নরম ও কোমল রাখতে ময়শ্চারাইজার জাতীয় প্রসাধনীর ব্যবহার বন্ধ করলে চলবে না। এ ক্ষেত্রে ঘরোয়ো কিছু টোটকা ব্যবহার করতে পারেন। নারকেল তেল খুব ভাল একটি বিকল্প। ঠান্ডা আবহাওয়ার সঙ্গে লড়তে ত্বক প্রস্তুত রাখুন।

৪) শীতে শরীরচর্চা করতে চান না অনেকেই। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ব্যায়াম করতে কারই বা ভাল লাগে। শরীরচর্চা না করলে যে শুধু শরীরের ক্ষতি হয়, তা নয়। ত্বকেও এর প্রভাব পড়ে। রক্ত চলাচল সচল থাকে না। ফলে ত্বকও টানটান থাকে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা