ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ৬ খাবার

লাইফস্টাইল ডেস্ক: আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে সুস্থতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ। এই গরম এই বৃষ্টি। আমাদের শরীর এর সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে।

আরও পড়ুন: স্যালাইনের বিকল্প কী হতে পারে?

আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যত শক্তিশালী হবে, ততই খাপ খাইয়ে নেওয়া সহজ হবে। বিশেষ করে ঋতু পরিবর্তনের দিনগুলোতেরোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখে এবং বিভিন্ন ধরনের অসুখ থেকে বাঁচতে সাহায্য করে এমন খাবার খেতে হবে।

সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এমন খাবার কেনার জন্য বাইরে যাওয়ার বা আলাদা করে খরচ করার দরকার নেই।

আরও পড়ুন: নারকেল দিয়ে কাতলা রেসিপি

জেনে নিন ৬টি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী খাবার যা আপনি রান্নাঘরেই পাবেন-

(১) গোল মরিচ: গার্লিক বাটার নান রেসিপি

প্রাকৃতিকভাবে গোল মরিচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই মসলায় প্রাকৃতিকভাবে ভিটামিন সি বেশি থাকে যা একে অ্যান্টিব্যাকটেরিয়াল করে তোলে এবং টক্সিনকেও দূরে রাখে। সুস্থতা থাকার জন্য প্রতিদিনের খাবারে অল্প করে গোল মরিচ রাখার চেষ্টা করুন।

(২) রসুন:

পরিচিত একটি ভেষজের নাম হলো রসুন যা সর্দি ও কাশি দূর করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী খাবার হিসেবেও কাজ করে। রসুনে এমন কিছু যৌগ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই প্রতিদিন রসুন খাওয়ার অভ্যাস করুন। উপকার পাওয়ার জন্য বিশেষ করে সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খান।

(৩) আদা :

আদা গলা প্রশমিত করে এবং বুকে জমা কফ থেকে মুক্তি দিতে কাজ করে। অনেকেরই চায়ের সাথে আদা খাওয়ার অভ্যাস আছে। অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেশন বৈশিষ্ট্য সমৃদ্ধ আদা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ কার্যকরী। আমাদের প্রায় সবার রান্নাঘরেই পাওয়া যাবে আদা।

(৩) লেবু:

লেবু সাইট্রাস জাতীয় ফল। এটি মূলত সর্দি দূর করে। প্রাকৃতিকভাবে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-সেপটিক উপাদান থাকায় এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। প্রতিদিন প্রয়োজনীয় ভিটামিন সি গ্রহণ করতে হবে।

(৪) হলুদ:

বাঙালিরা অধিকাংশ রান্নায়ই হলুদ ব্যবহার করে । এটি রান্নায় কেবল স্বাদ ও গন্ধই যোগ করে না, সেইসাথে অনেক পুষ্টিও শরীরে পৌঁছে দেয়। হলুদের রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা তৈরিতে সাহায্য করে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত হলুদ রাখতে হবে খাবারের তালিকায়। এতে সুস্থ থাকা সহজ হবে। গরম দুধের সাথে হলুদ মিশিয়ে খেলেও অনেক উপকার পাওয়া যায়।

(৫) মধু:

মধুর উপকারিতা সম্পর্কে কম-বেশি সবারই জানা আছে। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মূখ্য ভূমিকা রাখতে পারে। মধুতে হাইড্রোজেন পারঅক্সাইড এবং পরাগ রয়েছে, যা এটিকে অ্যান্টিসেপটিক করে এবং মৌসুমী অ্যালার্জি থেকে মুক্তি দেয়।

আরও পড়ুন: চাওমিন রেসিপি

এসব খাবার ছাড়াও আরও কিছু টিপস রয়েছে যা আপনাকে ফিট থাকতে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। প্রতিদিন ব্যায়াম করুন। ওজন এবং রক্তে শর্করার ওপর নজর রাখুন। ডায়েটে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করুন। প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমান। এতে নিজেকে একজন সুস্থ ও সুখী মানুষ হিসেবে আবিষ্কার করা আপনার জন্য সহজ হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা