লাইফস্টাইল

তিলের খাজা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সুস্বাদু হলো তিলের খাজা। বিশেষ করে এই খাবার গ্রামের দিকে বেশি পাওয়া য়ায়। তবে বাইরের খাজা কিছুটা অস্বাস্থ্যকর। যার জন্য ঘরেই তৈরি করা যেতে পারে তিলের খাজা। আসুন জেনে নেই মজাদার তিলের খাজা তৈরির রেসিপি-

আরও পড়ুন : রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

যা লাগবে তৈরি করতে-

(১) সাদা তিল -১ কাপ

(২) পেস্তা বাদাম কুচি-২ টেবিল চামচ

(৩) চিনি- ১ কাপ

(৫) ঘি- ২ চা চামচ

আরও পড়ুন : ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত ট্রাম্প

তৈরি করবেন যেভাবে

প্রথমে তিল হালকা ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। এবার কড়াইতে ঘি এবং চিনি দিয়ে নাড়াতে থাকুন। চিনি যখন ঘন সিরা হয়ে যাবে তখন তিল এবং পেস্তা বাদাম কুঁচি দিয়ে ২ মিনিট নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলুন।

এবার প্লেটে অল্প ঘি ব্রাশ করে নিয়ে তার উপর তিলের মিশ্রণ ঢেলে দিন। হালকা ঠান্ডা হবার পর রুটি বেলার বেলুন দিয়ে তিলের উপর হালকা বেলে নিতে হবে।এরপর খাজা সমান ভাবে সেট করে আপনার ইচ্ছে মতো ছুরি দিয়ে কেটে পিস বানিয়ে ফেলুন। ঠান্ডা হলে পরিবেশন করবেন সুস্বাদু এই রেসিপি।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা