ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঘরের পোকা-মাকড় দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক : গরমের সময়ে পোকা-মাকড় বেশি দেখা যায়। এমন আবহাওয়া পোকা-মাকড়ের প্রজননের জন্য আদর্শ সময়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় বাড়িকে পোকা-মাকড়মুক্ত রাখতে বেশ কিছু কাজ করতে হবে।

আরও পড়ুন : হিট স্ট্রোক এড়াতে ৫ খাবার

সেক্ষেত্রে রাসায়নিক দ্রব্য ব্যবহারের বদলে প্রাকৃতিক উপায় বেছে নেওয়াই উত্তম। এতে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া থাকে না।

জেনে নিন গ্রীষ্মকালে বাড়ি পোকা-মাকড়মুক্ত রাখার প্রাকৃতিক উপায়-

আরও পড়ুন : সানবার্ন দূর করার ঘরোয়া উপায়

(১) সাইট্রাস ফলের ব্যবহার :

লেবু এবং কমলার মতো সাইট্রাস ফলের গন্ধ পোকা-মাকড় তাড়াতে দারুণ কার্যকরী। লেবু বা কমলার রস ছেঁকে নিয়ে সেই রস পানির সাথে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার মিশ্রণটি বাড়িতে স্প্রে করলে পোকা-মাকড় থেকে দূরে থাকতে পারবেন।

(২) এসেন্সিয়াল অয়েল :

পেপারমিন্ট, ল্যাভেন্ডার এবং টি ট্রি অয়েলের মতো কিছু এসেন্সিয়াল অয়েল প্রাকৃতিকভাবে পোকা-মাকড় প্রতিরোধক হিসাবে কাজ করে। একটি স্প্রে বোতলে পানি দিয়ে তাতে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল যোগ করুন। এরপর দরজা, জানালাসহ চারপাশে স্প্রে করুন।

আরও পড়ুন : গ্যাস্ট্রিকের সমস্যায় সমাধান

(৩) রসুন :

রসুনের কয়েকটি কোয়া থেঁতো করে পানির সাথে মিশিয়ে পোকা-মাকড় দূর করার প্রাকৃতিক স্প্রে তৈরি করুন। রসুনের তীব্র গন্ধ পোকামাকড় তাড়ানোর জন্য কার্যকরী। এই স্প্রে ব্যবহার করলে গরমে পোকা-মাকড় থেকে বাড়িকে মুক্ত রাখতে পারবেন।

(৪) ভিনেগার :

সমপরিমাণ ভিনেগার এবং পানির একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ পোকা-মাকড় দূর করার প্রাকৃতিক স্প্রে হিসাবে ব্যবহার করা যেতে পারে। ভিনেগারের তীব্র গন্ধ পোকা-মাকড় তাড়াতে সাহায্য করে। এটি বেশিরভাগ স্থানে ব্যবহারের জন্য নিরাপদ।

আরও পড়ুন : মানসিক শক্তি ধরে রাখার উপায়

(৫) দারুচিনি :

দারুচিনির গুঁড়া বাড়িতে যেসব জায়গায় পোকা-মাকড় বেশি আসে তার চারপাশে ছিটিয়ে দেওয়া যেতে পারে। দারুচিনির তীব্র গন্ধ পিঁপড়া এবং অন্যান্য পোকামাকড় তাড়ানোর জন্য পরিচিত। এভাবে ঘরোয়া উপায়ে দূর করুন সহজেই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা