সবজি কাবাব
লাইফস্টাইল

সবজি কাবাব

সান নিউজ ডেস্ক: প্রতিদিনের খাদ্যতালিকায় কমবেশি সবজি সবাই খান। অনেকের আবার এক নিয়মে সবজি খেতে খেতে অনীহা চলে আসে। তাই একঘেয়েমি দূর করতে তৈরি করতে পারেন সবজি কাবাব। সবজি দিয়ে তৈরী করা যায় মুখরোচক সব পদ। খুব সহজেই ঝটপট তৈরি করতে পারেন এই সবজি কাবাব। জেনে নিন রেসিপি-

আরও পড়ুন: চিংড়ি মাছের মালাইকারি

উপকরণ

১. বরবটি কুচি- ২৫০ গ্রাম
২. গাজর কুচি- ২৫০ গ্রাম
৩. ফুলকপি- ২৫০ গ্রাম
৪. পনির- ১৫০ গ্রাম
৫. আলু- ২টি সেদ্ধ
৬. বেসন- ১০ গ্রাম
৭. গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
৮. লবণ- স্বাদমতো
৯. মরিচ গুঁড়া- ২ চা চামচ
১০. আদা-রসুন বাটা- ২ চা চামচ
১১. কাঁচা মরিচ- ৪-৫টি
১২. আদা কুচি- ১ চা চামচ
১৩. ধনে পাতা কুচি- ১ টেবিল চামচ
১৪. জিরা গুঁড়া- ১/২ চা চামচ
১৫. তেল- পরিমাণমতো
১৬. পাউরুটির গুঁড়া- ১ কাপ।

পদ্ধতি

বরবটি, গাজর, ফুলকপি সেদ্ধ করে নিন। এরপর সব মসলা, বেসন, সেদ্ধ আলু, পনির, পাউরুটির গুঁড়া একসঙ্গে ভালো করে মেশান। এখন এই মিশ্রণ থেকে কাবাবের আকার করে তেলে ভেজে নিন। সোনালি রং হয়ে এলে নামিয়ে নিন। চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা