লাইফস্টাইল

গরুর ভুঁড়ি পরিষ্কারের সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক : অনেকের কাছে জিভে জল আনা একটি খাবার, অনেকে আবার গন্ধও সহ্য করতে পারেন না। গরুর ভুঁড়ির বিষয়টি অনেকটা শুঁটকির মতো। কারও কাছে ভীষণ প্রিয় তো কারও কাছে আবার অসহ্যকর। অনেকেই আছেন যাদের গরম এক থালা ভাতের সঙ্গে ভুঁড়ি ভাজা বা ভুনা হলে আর কিছু দরকার হয় না। কিন্তু এই ভুঁড়ি পরিষ্কার করাটা কিছুটা কষ্টকর। আসছে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। সেসময় কুরবানির পশুর ভুঁড়ি পরিষ্কারের প্রয়োজন হবে।

ভুঁড়ির পুষ্টিগুণ

ভুঁড়িতে আছে ৪টি পুষ্টি উপাদান যেমন- জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন ও ক্যালসিয়াম। এর প্রত্যেকটিই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ১০০ গ্রাম ভুঁড়িতে থাকে ৪ গ্রাম ফ্যাট ও ১৫৭ মি.গ্রাম কোলেস্টেরল।

ভুঁড়ি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা

একজন হার্টের রোগী দিনে ২০০ মি.গ্রাম কোলেস্টেরল খেতে পারেন এবং একজন সুস্থ মানুষ দিনে ৩০০ মি.গ্রাম কোলেস্টেরল খেতে পারেন। আপনি যদি ১০০ গ্রাম ভুঁড়ি খান তাহলে কোলেস্টেরল গ্রহণের নিরাপদ মাত্রার অর্ধেক পূরণ হয়ে যাবে। এই পরিমাণ একজন হার্টের রোগীর দিনে কোলেস্টেরল গ্রহণের নিরাপদ মাত্রার ৭৯% পূরণ করবে। এছাড়াও ভুঁড়িতে আছে দুই ধরনের ক্ষতিকর ফ্যাট- স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট। তাই চিকিৎসকের নিষেধ থাকলে ভুঁড়ি এড়িয়ে চলাই উত্তম।

ভুঁড়ি পরিষ্কার করার জন্য যা লাগবে

চুন, হলুদ গুঁড়া, ধারালো ছুরি, বড় বালতি বা গামলা, বড় হাড়ি

যেভাবে পরিষ্কার করবেন

প্রথমে ধারালো ছুরি দিয়ে ভুঁড়ি দুইভাগ করে এর ভেতরের সব ময়লা বের করে নিতে হবে। এরপর গরম পানি দিয়ে ভুঁড়ির ভেতরটা ভালো করে ধুয়ে নিতে হবে। ভুঁড়িটিকে বড় বড় টুকরা করে কেটে নিতে হবে। বালতিতে শুকনো চুন পরিমাণমতো পানি দিয়ে টুকরো করা ভুঁড়িগুলোকে ৪০/৪৫মিনিট ভিজিয়ে রাখবেন। এমনভাবে ভেজাবেন যেন চুনের পানিতে ভুঁড়িগুলো ডুবে থাকে।

৪০-৪৫ মিনিট পরে ভুঁড়ির টুকরোগুলোকে চুন মিশ্রিত পানি থেকে তুলে ছুরি বা চামচ দিয়ে ভালোভাবে চেঁছে নিন। এতে করে খুব সহজেই ভুঁড়ি থেকে কালো অংশটুকু উঠে ভুঁড়ি সাদা হয়ে যাবে। ময়লাগুলো এরপরও পরিষ্কার না হলে আরও ১০/১৫ মিনিট চুনের পানিতে ডুবিয়ে রাখতে হবে। এতে ময়লাগুলো তুলে ফেলা যাবে সহজেই।

এই পর্যায়ে এসে একটি বড় হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। পানি ফুটে উঠলে তাতে এক চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে দিন। এবার টুকরো করা ভুঁড়িগুলোকে ১০/১৫ মিনিট সেদ্ধ করে নিন। এতে করে ভুঁড়িতে থাকা দুর্গন্ধ অনেকটাই কেটে যাবে।

সেদ্ধ করা ভুঁড়ির টুকরোগুলো গরম থাকতে থাকতেই আবারও ছুরি বা চামচ দিয়ে চেঁছে নিতে হবে। গরম অবস্থায় চাঁছলে ভুঁড়ির পেছনে লেগে থাকা চর্বি আর পর্দাগুলো অনায়াসেই উঠে যাবে। পরিষ্কার করা ভুঁড়িগুলোকে ঠান্ডা হওয়ার পর ছোট ছোট টুকরো করে রান্না করতে পারেন। চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা