লাইফস্টাইল

প্রেমে পড়লে পুরুষের যা হয়

লাইফস্টাইল ডেস্ক: খুবই খুশির মুহূর্তের সূচনা হয় যখন একজন ব্যক্তির জন্য একে অপরের প্রেমে পড়ে। প্রথম দেখা। তারপর ভালো লাগা ও ধীরে ধীরে তা ভালোবাসার সম্পর্ক। কথায় আছে, প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়! এই অন্ধ বলতে বোঝায়, সঙ্গী উপর বিশ্বাস ও ভালোবাসার দৃঢ়তা।

প্রেমে পড়লে সবার মধ্যেই ভালো লাগা ও আনন্দের অনুভূতি জাগ্রত হয়। এর প্রভাব পড়ে আমাদের মস্তিষ্ক এবং শরীরে। গবেষণায় দেখা গেছে, প্রেমে পড়লে পুরুষের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। এর কারণ হলো তাদের মস্তিষ্কে নাটকীয় পরিবর্তন আসে প্রেমে পড়লে। কীভাবে জেনে নিন-

>> প্রেমে পড়লে পুরুষরা এতোটাই আনন্দিত থাকেন যে, তাদের মস্তিষ্কে ফিনাইলিথিলামাইন (পিইএ) নামক রাসায়নিকে উৎপাদন বেড়ে যায়। এই রাসায়নিক মানুষের মধ্যে প্রেমের আসক্তি বাড়ায়। মস্তিষ্কের একই ক্ষেত্রগুলোর ওভারল্যাপিং নিউরোকেমিক্যাল প্রতিক্রিয়াগুলো মাদকাসক্তি এবং প্রেম উভয়ের জন্যই দায়ী।

>> যদি কোনো পুরুষরা প্রেমে পড়েন; তাহলে সে তার সঙ্গীর প্রেমে পাগল হয়ে যান। এ কারণে কখনো তার সঙ্গীর কোনো খুঁত চোখে পড়ে না। এমনকি সঙ্গী যদি শারীরিকভাবে অক্ষমও হয়ে থাকেন; তবুও পাগলের মতো ভালোবাসতে জানেন পুরুষরা।

>> মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণ ঘটে প্রেমে পড়লে। যা অনুভূতিযুক্ত হরমোন। এই হরমোনের কারণেই প্রেমে পড়লে পুরুষরা অত্যাধিক আনন্দ অনুভব করেন। একইভাবে বেশি পরিমাণে ডোপামিন হরমোন নিঃসরণের ফলে পুরুষরা তাদের সঙ্গীর প্রতি খুব সহজেই আকৃষ্ট হন। এমনকি সঙ্গীর সামনে থাকলে তাদের হৃদস্পন্দন বেড়ে যায় এবং হাত-পায়ের তালুতে ঘাম ঝরে।

>> সামাজের নিয়ম-নীতি এমনকি শত বাঁধা-বিপত্তি মোকাবেলা করে হলেও সম্পর্ক টিকিয়ে রাখতে জানেন পুরুষরা। প্রেমে পড়লে পুরুষরা সাহসী হয়ে ওঠেন।

>> সম্পর্কে সবসময় ইতিবাচক মনোভাব প্রকাশ করেন পুরুষরা। বিশেষ করে প্রেমে পড়লে পুরুষের মধ্যে সঙ্গী সম্পর্কে ইতিবাচক চিন্তা-ভাবনা এবং অনুভূতি বেড়ে যায়। এমনকি প্রেমে পড়লে অতীতের কষ্টকর স্মৃতিও তারা সঙ্গীর সংস্পর্শে এলে সহজেই ভুলে যেতে পারেন।

সব ভয়কে জয় করা শিখে নেন। সঙ্গীকে হারানোর ভয়ে সব সমস্যার সম্মুখীন হতেও প্রস্তুত থাকেন। এমনকি সমাজ বা পরিবার তাদের সম্পর্কের বিষয়ে কে কী বলবে, সে চিন্তাও পুরুষরা করেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা