লাইফস্টাইল

বর্ষায় বাড়িয়ে নিন রোগ প্রতিরোধ ক্ষমতা

সান নিউজ ডেস্ক: মানবদেহ শক্তিশালী, সাথে এর প্রক্রিয়াগুলোও। বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় আমরা এখন শরীরকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রতি সেকেন্ডে আমাদের শরীর ২৫ মিলিয়ন নতুন কোষ তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করে। যা প্রতিটি ক্ষতিকারক পদার্থকে বাইরে বের করে দিয়ে আমাদের যকৃত এবং কিডনিকে কার্যকরী রাখে। বর্ষাকালে ঠাণ্ডা, সর্দি-কাশি জ্বর লেগেই থাকে। সেইসঙ্গে বাড়ে টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো অসুখ। তাই বর্ষায় রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী হওয়া অনেক জরুরি। এসময় নিজেকে সুস্থ রাখতে খাওয়া-দাওয়াসহ কিছু নিয়ম মেনে চলা উচিত।

কী করবেন:

১। বেশি করে পানি খাবেন।

২। করলা খাওয়ার চেষ্টা করুন ভাতের সঙ্গে। প্রয়োজনে নিমপাতা দিয়ে কোন পদ বানাতে পারেন।

৩। শাক-সবজি খাওয়ার আগে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে নেবেন।

৪। প্রতিদিন একটা করে আমলকি খাওয়ার চেষ্টা করুন। আমলকি খেলে লিভার সুস্থ থাকবে এবং হজমের সুবিধা হবে।

কী করবেন না

১। অতিরিক্ত লবণ দেওয়া খাবার খাওয়া বাদ দিন। যে খাবার খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে, তা এড়িয়ে চলাই ভাল।

২। তেলেভাজা, চপ, সিঙ্গাড়া বা অন্য কোনও জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন।

কোন যোগাসন উপকারী

১। কপালভাতি

শ্বাসনালী পরিষ্কার রেখে ফুসফুস আরও শক্তিশালী করতে কপালভাতি করতে পারেন। বাবু হয়ে বসে পেটের উপর একটা হাত রাখুন। গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ার সময় পেট যতটা সম্ভব ভিতরের দিকে টেনে নিন। অন্তত ২০ বার এই ভাবে শ্বাস-প্রশ্বাস নিন।

২। নদী সন্ধান প্রাণায়ম

নাক বন্ধ থাকলে এই প্রাণায়াম সাহায্য করে। সাইনাসের জোর বাড়াতেও কার্যকরী এই নিঃশ্বাসের পদ্ধতি। ডান নাসিকা দিয়ে গভীর শ্বাস নিয়ে বাঁ নাসিকা দিয়ে ছাড়তে হবে ধীরে ধীরে। হয়ে গেলে উল্টো ভাবে বাঁ নাসিকা দিয়ে শ্বাস নিয়ে ছাড়তে হবে ডান নাসিকা দিয়ে।

৩। সেতু বন্ধাসন

চিৎ হয়ে শুয়ে হাঁটু মুড়ে দুই পা কোমরের কাছে আনতে হবে। তারপর দু’হাত দিয়ে দুই গোঁড়ালি ছুঁয়ে শরীরটা তুলে দিতে হবে। মাথা থাকবে মাটিতেই। থাইমাস গ্ল্যান্ডের জন্য এই আসন খুব উপকারী। শরীরের প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৪। নৌকাসন

আগের আসনের মতোই এই আসনও থাইমাসে কাজ করে শরীরে প্রতিরোধশক্তি বাড়ায়। চিৎ হয়ে শুয়ে পা দুটো মাটি থেকে ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে দিতে হবে। হাত দু’টো সোজাসুজি তুল পা ধরার মতো ভঙ্গিতে শরীরে উপরাংশ উঠিয়ে দিতে হবে। এই ভাবে ২০ সেকেন্ড ভারসাম্য বজায় রাখতে হবে।

৫। ভুজঙ্গাসন

উপুর হয়ে শুয়ে পা মাটিতে ঠেকিয়ে রেখে হাত দু’টো কনুইয়ের কাছ থেকে মুড়ে বুকের কাছে আনতে হবে। হাতের তালুর উপর ভর করে মাথা উঠিয়ে শরীরে উপরাংশ তুলতে হবে। থাইমাস গ্ল্যান্ডে কাজ করে টি সেলের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এই ব্যায়াম।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা