লাইফস্টাইল

একান্তে কি শুনতে চায় সঙ্গী

লাইফস্টাইল ডেস্ক: সবাই প্রিয়জনের কাছ থেকে সবসময় প্রশংসাসূচক বাক্য শুনতে পছন্দ করেন এবং ভালোবাসে। তবে অনেকেই সঙ্গী কী ভাববে? এই ভেবে অনেক সময় প্রশংসাসূচক বাক্য বলা এড়িয়ে যান। তবে জানেন কি, সঙ্গীর প্রতি আপনার ছোট ছোট প্রশংসাসূচক বাক্য সম্পর্কে নতুন মাত্রা দিতে পারে!

সঙ্গীকে সুন্দর লাগলেও অনেকেই কার্পণ্য করে বলেন না! অথচ আপনার সঙ্গী কিন্তু আপনার মুখ থেকে ‘সুন্দর’ কথাটি শোনার জন্য অপেক্ষায় থাকেন। ছোট্ট এই বাক্যটি না বললেও চলবে, কিন্তু যদি বলেন; তাহলে সঙ্গী খুশি হবে। এমনই কয়েকটি কথা আছে; যেগুলো শুনলে আপনার সঙ্গী একান্তে শুনতে চায়-

>> আজকের দিন কেমন কাটল? দিন শেষে কথাটি জিজ্ঞাসা করতেই পারেন সঙ্গীকে। এ প্রশ্নের মধ্যে ভালোবাসা ও যত্ন জড়িয়ে আছে। এমন প্রশ্ন করার অর্থ হচ্ছে, আপনি তার প্রতি যত্নবান।

>> সবসময় তোমার সঙ্গে আছি- কথাটির মাধ্যমে যেকোনো সময় সঙ্গীর সাহস ও উৎসাহ বাড়িয়ে দিতে পারেন আপনি। আপনি হয়তো ভাববেন, তার পাশে আঠি আর থাকবও।

তাই বলে এটি বলার কি আছে? অনেক সময় ছোট্ট একটি বাক্যও সম্পর্কে আস্থা ও বিশ্বাস বাড়িয়ে তোলে। সঙ্গী হতাশ বা মানসিক চাপে ভুগলে, তার হাত ধরে এ কথাটি বলুন।

>> জানেন কি, আপনাকে হাসিমুখে রাখতে সঙ্গী কত কিছু সহ্য করে! এরপর যখন সঙ্গী কিছু করবে, আপনি তাকে অবশ্যই জানাবেন, তোমাকে পেয়ে আমি গর্বিত। সঙ্গীর কাঁধে হাত রেখে কথাটি বলুন। দেখবেন, তার মন ভালো হয়ে যাবে।

>> সঙ্গীকে খুশি করার জন্য হলেও বলুন, নিজের যত্ন নিও। আপনি যখন কথাটি বলবেন, সঙ্গী উপলব্ধি করবে তার প্রতি আপনার গভীর প্রেম ও যত্নশীলতা। এটা শুধু সঙ্গীকে খুশিই করবে না, স্বাস্থ্য সম্পর্কে সচেতনও করে তুলবে।

>> ধরুন, সঙ্গী সেজেছে। দেরি না করে বলুন, তোমাকে সুন্দর লাগছে। সঙ্গীকে সব সময়ই এ ধরনের প্রশংসা করতে পারেন। আপনার সঙ্গী এমন প্রশংসা শোনার অপেক্ষায় থাকতে পারে।

>> দাম্পত্য কলহে অনেক সময় একে অন্যকে দোষী করতে গিয়ে সময় নিজেদের মধ্যে দূরত্ব বাড়ান অনেকেই। তবে দোষ যারই হোক, আপনিই না হয় আগে সরি বলুন। এতে আপনার সঙ্গী শিখতে পারবে, সম্পর্কের গুরুত্ববোধ এবং সহজেই ক্ষমা চাওয়ার উদাহরণ।

সূত্র: বোল্ডস্কাই

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা